‘বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে আছি’, বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরের বহু স্থান। একাধিক এলাকায় নেমেছে ধস। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে ১৭ জনের। পশ্চিমবঙ্গ থেকে বহু পর্যটক এরই মুহূর্তে পাহাড়ে রয়েছেন। তাঁরা কার্যত প্রাণ হাতে করে বসে রয়েছেন। সকল পর্যটক ও দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ প্রভাবিত এলাকায় মানুষের পাশে থাকার জন্য দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার নিজের X হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। সেখানেই এই ব্যাপারে যথাযথ নির্দেশ দেন।

X হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে একটানা বৃষ্টি এবং বিপর্যয়ের জেরে মৃত্যুর খবর গভীর বেদনাদায়ক। মিরিক, জোরবাংলো সুখিয়াপোখরি এবং ফালাকাটা এলাকায় দুর্যোগ সবচেয়ে বেশি আক্রমণ হেনেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকা। মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দার্জিলিং জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

প্রকৃতির ধংসলীলায় কার্যত জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গের মানুষের। এই কঠিন পরিস্থিতিতে সব সময় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেছেন, “যারা প্রভাবিত তাদের বলবে কঠিন সময়ে আপনা আপনি একা নন। আমি তৃণমূল কংগ্রেসের সমস্ত স্বেচ্ছাসেবকদের কাছে আবেদন করছি যে তারা যেন ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছান। সহায়তা পৌঁছে দেন।” অভিষেকের নির্দেশ পেয়ে জলপাইগুড়ি জেলার যুব সভাপতি রামমোহন রায় এবং জেলার একাধিক স্থানীয় নেতৃত্ব দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এদিকে সোমবারই শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে সকল পর্যটক এই মুহূর্তে দার্জিলিং রয়েছেন, তাঁদের হোটেল থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আরও অবনতি ঘটবে বলেই মনে করা হচ্ছে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়