পঞ্চায়েতে টিকিট বিলির দায়িত্ব মমতার, জানিয়ে দিলেন অভিষেক

শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দলের জনসভা থেকে এ কথা জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী পঞ্চায়েত ভোটে (Panchayet Election) টিকিট (Ticket) বিলির দায়িত্ব কোনও ব্লক বা জেলা সভাপতির নয়, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করবেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দলের জনসভা থেকে এ কথা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শনিবার কেশপুরের আনন্দপুর উচ্চ-বিদ্যালয়ের মাঠের জনসভায ত্থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পঞ্চায়েতের প্রার্থী জেলা সভাপতি দেবে না, ব্লক সভাপতি দেবে না, প্রাক্তন সভাপতি দেবে না। পঞ্চায়েতের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের।’ কারোর তল্পিবাহক হয়ে যে পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়া যাবে না তা জানিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ যাকে সার্টিফিকেট দেবে তাঁকেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হবে। তাঁর কথায়, ‘যাকে মানুষ সার্টিফিকেট দেবে সেই তৃণমূলের প্রার্থী হবে। কোনও দাদার তল্পিবাহক হয়ে টিকিট পাওয়া যাবে না। আগামী পাঁচ বছর যাঁরা মাথানত করে মানুষের জন্য কাজ করবে তাঁরাই পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। আর যাঁরা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করব না, যা ইচ্ছা তাই করে বেরাব, তাঁদের বিরুদ্ধে যা পদক্ষেপ গ্রহণ করার তা পার্টি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। ঘাটাল লোকসভা এবং মেদিনীপুর লোকসভা দুটোতেই তিন লক্ষের ব্যবধানে তৃণমূল প্রার্থীদের জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে।’

প্রসঙ্গত দলের মধ্যে থেকে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা ভাবছেন তৃণমূলকে ভুল বুঝিয়ে নির্বাচনের সময় এক কাজ করব, আর নির্বাচনের পরে আবার জামা পাল্টে তৃণমূল হয়ে তৃণমূলের চোখে ধুলো দিয়ে, মানুষকে বিভ্রান্ত করে স্বার্থ চরিতার্থ করতে যা ইচ্ছে তাই করে বেড়াব। তাঁদের বলব সবার উপরে একটা অদৃশ্য চোখ আছে। নজর কিন্তু আমি রাখছি। কে কোথায় কী কাজ করছেন কী করছেন সব আমি খবর রাখছি।’

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের