২০২৪’এর মার্চের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছবে পানীয় জল: অভিষেক

শনিবার ডায়মন্ডহারবারে (Diamond Harbour) পর্যালোচনা বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০২৪ সালের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ব্লকে পৌঁছবে নলবাহিত পানীয় জল (Drinking Water)। শনিবার ডায়মন্ডহারবারে (Diamond Harbour) পর্যালোচনা বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, আগামী ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ডায়মন্ডহারবার-সহ বিভিন্ন ব্লকে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।

শনিবার ডায়মন্ডহারবারে পর্যালোচনা বৈঠক শেষে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পানীয় জলের বড় প্রকল্প এই লোকসভা কেন্দ্রে চলছে। দেশের সবচেয়ে বড় পানীয় জলের প্রজেক্ট, যেখানে প্রায় ১৪০০ কোটি টাকা ব্যয় করে এটা করা হচ্ছে। এটা হওয়ার পরে বিশণুপুর ১ নম্বর ব্লক থেকে শুরু করে বজবজ ১ এবং ২, ফলতা, ডায়মন্ডহারবার ১ ও ২, মগরাহাট, কুলপি, মন্দিরবাজার পুরোটাই কভার করবে। নলবাহিত পানীয় জলের এই প্রকল্প শেষ করার জন্য আমরা লক্ষ্যমাত্রা নিয়েছে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে।’

এদিন স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে কড়া বার্তা দেন সাংসদ। ‘এক ডাকে অভিষেকে’ ফোন করে একাধিক মানুষ স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগ করেছেন বেশকিছু হাসপাতালের বিরুদ্ধে। এদিন সেই বিষয়ে হুঁশিয়ারি দেন সাংসদ। স্বাস্থ্যসাথী কার্ড না নিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ‘ব্যবসায়িক স্বার্থে হাসপাতাল চালালে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত’ বলে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অনেক হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করছেন না, রোগী ফিরিয়ে দিচ্ছে। আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি, বৈঠকে সিএমওএইচ ছিলেন, ডিএম ছিলেন। সকলকে অনুরোধ করেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সেই নির্দিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, এই ঘটনার যাতে কোনও পুনরাবৃত্তি না হয় তা সুনিশ্চিত করা এবং কেউ যদি সিদ্ধান্ত নেয়, স্বাস্থ্যসাথী কার্ড দিলে মানুষকে পরিষেবা দেব না, ফিরিয়ে দেব, এই চর্চা যারা করবে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করার অনুরোধ করেছি।

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি