‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সিআইডি-র হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘সই কাণ্ডে’ সিআইডি তলব করেছিল ডায়মন্ড হারবারের সাংসদকে। চিঠি লিখে সিআইডির কাছ থেকে ফের সময় চেয়েছেন তিনি। এর আগেও তাঁকে তলব করা হয়েছিল। সেই সময়ও হাজিরা এড়িয়েছিলেন তিনি। 

বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করার সময় তৃণমূল বিধায়কদের ‘সই’তে গরমিল ধরা পড়ে। এই নিয়ে সরব হয়েছিলেন দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তাঁদের অভিযোগের ওপর ভিত্তি করে এফআইআর দায়ের হয়। তারপরেই তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিশ পাঠানো হয়। গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। কিন্তু সেই দিন সোনারপুরে  জনরোষের মুখে পড়েছিলেন তিনি। গত ১ জুন সিআইডি-র প্রথম হাজিরা এড়ান অভিষেক। অসুস্থতার কথা বলে ১৫ দিনের সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে ৭ দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হয়েছে। সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু দলীয় কর্মসূচি ও বিচারাধীন মামলার কথা বলে দ্বিতীয় হাজিরাও এড়িয়েছেন তিনি।

আরও পড়ুন-‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করে, তাই আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার সেই মামলার শুনানি রয়েছে। সিআইডিকে পাঠানো চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা উল্লেখ করেছেন। পাশাপাশি এদিন তিনি রয়েছেন দিল্লিতে। সেখানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বৈঠকে হাজির রয়েছেন তিনি। সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি মিলেছে। পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা