বৃহস্পতিবার তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠকে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগে রণসংকল্প সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখন থেকে মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছেন তিনি। এবার বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আগামী বৃহস্পতিবার তাঁদের সঙ্গে বৈঠক করবেন তিনি। SIR নিয়ে রাজ্য়ে জুড়ে বিভিন্ন অশান্তির ঘটনা ঘটছে। SIR শুনানিতে হেনস্থার অভিযোগ উঠছে। এবার বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বসে তাঁদেরও কিছু বার্তা দিতে পারেন তিনি।

‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র নামে বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সেদিকে নজর রাখার বার্তা দিতেই বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। একটি ভার্চুয়াল বৈঠক করার কথা বলা হয়েছে। ভোটার তালিকা সংশোধনের নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেদিকে সতর্ক থাকতে হবে সকলকে। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের সঙ্গে বিএলএরাও সতর্ক হবে। কীভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে, তা চিহ্নিত করে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য,  SIR-এ তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এসআইআর মামলার শুনানিতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার (১৯ জাবুয়ারি) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই মামলারই শুনানি নিয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির