মমতাকে ফোন রিজিজু’র, বিশ্ব দরবারে সন্ত্রাসবিরোধী বার্তা দিতে তৃণমূলের তরফে থাকছেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে ভারতের পক্ষ থেকে করা হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এবার এই অভিযানের কথা সারা বিশ্বকে জানাতে বহুদলীয় সংসদীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের তরফ থেকে ৪৮ ঘণ্টা ধরে নাম চূড়ান্ত করার তীব্র আপত্তি জানিয়েছিল তৃণমূল সরকার। দলকে না জানিয়েই তৃণমূল সাংসদ ইউসূফ পাঠানকে দলের প্রতিনিধিত করার প্রস্তাব দেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। সেই সমস্যাই কিছটা মিটেছে বলে মনে করা হচ্ছে। সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমোকে। মমতা ও রিজিজু’র বেশ অনেকক্ষণই কথা হয়। তার পরই জানা যায়, বিশ্ব দরবারে সন্ত্রাসবিরোধী বার্তা দিতে তৃণমূল দলের হবে যাবেন অভিষেক। আর এই বিষয় মমতাই তাঁর নাম সুপারিশ করেছেন।

কেন্দ্রের পক্ষ থেকে ইউসূফ পাঠানের ডাক আসার বিষয় মমতা ও অভিষেক জানিয়েছিলেন, তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি হিসেবে কাকে পাঠানো হবে তা কেন্দ্র ঠিক করে দিতে পারে না। তৃণমূলের দুই নেতৃত্ব সোমবার এই বিষয় জানিয়েছেন, “কেন্দ্র যদি অনুরোধ করে, তা হলে তৃণমূল নিশ্চয়ই তা বিবেচনা করবে। সেই সূত্রেই পাঠানকে দিয়ে নাম প্রত্যাহার করিয়ে নেওয়া হয়েছিল রবিবার।”

তৃণমূল সূত্রে খবর, এদিন কিরেন রিজিজুর সঙ্গে ফোনে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁর ক্ষোভের কারণ। সমস্ত কিছু শোনার পর কেন্দ্রীয় মন্ত্রীও মুখ্যমন্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন। উল্লেখ্য, রিজিজুই নিজেই ফোন করে সরাসরি ইউসূফের সঙ্গে কথা বলেছিলেন। তাঁর পাসপোর্টের নথি চান। এই খবর জানতে পেরেই বিষয়টিতে বাধা দেয় তৃণমূলের সংসদীয় দলের প্রথম সারির নেতারা।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের