নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপান্বিতা অমাবস্যায় নৈহাটিতে বড়মার মন্দিরে গিয়ে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বেশ কিছুটা সময় তিনি মন্দিরে কাটান। ধূপ-দীপ সহকারে শ্যামা মায়ের আরতি করেন। দেন বিশেষ পুষ্পাঞ্জলী। যথাযথ মন্ত্র ও উপাচারে দেবী পুজো করেছেন অভিষেক। সঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক।  সোমবার প্রথমে তিনি ছিলেন লেক কালীবাড়িতে। পরে রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দেবী কালিকার আরাধনায় যোগ দেন।

সোমবার বিকেলে লেক কালীবাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে মা পূজিত হন করুণাময়ী রূপে। এদিন মাকে ফুলের মালা পরিয়ে পুজো দিয়েছিলেন তৃণমূল সাংসদ। চলতি বছরও স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোর আয়োজন করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতে সেখানে হাজির হন। সেখানে যাওয়ার আগে লেক কালীবাড়িতে যান অভিষেক। অমাবস্যা পুজো শুরুর আগেই মন্দিরে হাজির হন তিনি।

মুখ্যমন্ত্রীর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কালীপুজো এবার ৪৮ বছরে পা দিল। ১৯৭৮ সালে মমতার মা প্রয়াত গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সূচনা হয়েছিল শক্তির আরাধনায়। তার পরে প্রতি বছরই ধুমধাম সহকারে পুজো আয়োজিত হয়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। রবিবার পুজোর জন্য বাড়িতে আনা হয়েছিল কালী প্রতিমা। এদিন সকাল থেকেই পুজোর কাজে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। পুজোয় মায়ের ভোগে ছিল খিচুড়ি। সঙ্গে লাবড়া। এছাড়া ৫ রকমের ভাজা ও চাটনি। সঙ্গে পায়েস ও মিষ্টি। প্রতি বছরই নিজের হাতে ভোগ রাঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আর পাঁচটা ঘরের মেয়ের মতোই আটপৌড়ে শাড়িতে পুজোর সবদিকে নজরদারি চালান। এবারও তার অন্যথা হয়নি।

সারা বছরই বড়মার মন্দিরে ভিড় হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বড় কালী মন্দির এতটাই বিখ্যাত যে সারা বিশ্ব থেকে লোক আসে। এই বছরও তাই রেকর্ড সংখ্যক ভিড়ের আশা করেছিল কমিটি। সেই সঙ্গে উদ্যোক্তারা জানতেন এবার ২১ অক্টোবর কালীপুজোয় বড়মার কাছে আসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। সেই জন্য রাখা হয়েছে নির্দিষ্ট ব্যবস্থা। ভিড় সামাল দেওয়ার জন্য রয়েছে এনসিসি ক্যাডার। রয়েছে পুলিশের বাড়তি নজরদারির ব্যবস্থা।

বড়মা নামকরণের কারণ হল এই কালীমূর্তির আকার ও উচ্চতা।  ২২ ফুট উচ্চতাবিশিষ্ট এখানে মা কালী। এই কারণেই সকলের কাছে দেবী কালিকা হয়েছেন বড়মা। এই পুজো সর্বজনীন, কিন্তু কারও কাছ থেকে চাঁদা নিয়ে হয় না। দেবীর গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী সবকিছুই নিজেরা খরচ করেন ভক্তরা। সোনা এবং রুপোর ধাতব অলংকারে সেজে অঠেন মা। আজ থেকে অন্তত ১০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বড়মার মন্দির। তখন অবশ্য মন্দির ছিল না। এই এলাকার বাসিন্দা ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তাঁরা অবাক হয়ে যান। এরপর যুবকেরা স্থির করেন নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার দেওয়া হবে, তারপর তাঁর পুজো করা হবে। এই পুজো ভবেশ চক্রবর্তীর হাত ধরে স্থাপিত হয়েছিল বলে শোনা যায়। তাই বড়মা ভবেশ কালী নামেও পরিচিত।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে