‘No Vote to Mamata’ হয়ে গেল ‘Now Vote for Mamata’, ট্যুইট অভিষেকের

অভিষেক সাফ জানিয়ে দিলেন ‘No Vote to Mamata’ শ্লোগানকে পুরো উলটে দিয়েছেন গ্রাম বাংলার মানুষ। বানিয়ে দিয়েছেন, ‘Now Vote for Mamata’।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় যে আসবে এটা নিয়ে সবাই নিশ্চিত ছিল। খালি দেখার ছিল বিরোধীদের হাতে কটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের ক্ষমতা যায়। মঙ্গলবার সকাল থেকেই যে ফলাফল সামনে উঠে আসছে তাতে দেখা যাচ্ছে গ্রাম বাংলার(Rural Bengal) রঙ বিন্দুমাত্র বদলাচ্ছে না। বাংলার গ্রাম সবুজ হয়েই থাকছে। কার্যত তৃণমূল(TMC) সুনামি বয়ে গিয়েছে রাজ্যের ২০টি জেলাতেই যেখানে এবারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন(PanchayatElection) হয়েছে। তবে বিরোধীরা যে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে এমনটা কিন্তু মোটেও নয়। তাঁরাও বেশ কিছু আসন পেয়েছে গ্রাম পঞ্চায়েতের স্তরে। গণতন্ত্র না থাকলে বিরোধীদের এই জয়টাও দেখা যেত না। তাই এদিন পঞ্চায়েতের জয়ের সূত্র ধরেই রাজ্যবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিরোধীদের অপপ্রচার, কুৎসা, মিথ্যাচারিতাকে তীব্র কটাক্ষ হেনেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

আরও পড়ুন সুকান্ত-শুভেন্দু-দিলীপের জেলাতেও দাপট তৃণমূলের

পরিসংখ্যান বলছে এবারে রাজ্যের যে ২২টি জেলার ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল তার মধ্যে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে ২,১১৭টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গিয়েছে। বিজেপি পেয়েছে ১৭৪টি গ্রাম পঞ্চায়েত। কংগ্রেস পেয়েছে ১১৫টি গ্রাম পঞ্চায়েত। বামেরা পেয়েছে ৭৮টি গ্রাম পঞ্চায়েত। আইএসএফ পেয়েছে ৮টি গ্রাম পঞ্চায়েত। ৯০টি গ্রাম পঞ্চায়েত গিয়েছে অনান্যদের দখলে। এই ৯০টির মধ্যে একটা বড় অংশ আবার পাহাড়ের দুই জেলার ৮টি ব্লকে ছড়িয়ে আছে। অভিষেক এই পরিসংখ্যান সরাসরি তুএল না ধরলেও কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, বাংলার জনতা বিরোধীদের অপপ্রচার, কুৎসা ও মিথ্যাচারীতাকে বিন্দুমাত্র কানে তোলেননি। এমনকি বিরোধীদের সুরে সুর মিলিয়ে যে সব সংবাদমাধ্যম সারাদিন ধরে তৃণমূল বিরোধিতা চালিয়ে গিয়েছে তাঁদের দাবিদাওয়াকেও কানে তোলেননি বাংলার জনতা। দুই প্রচেষ্টাই কার্যত ধাক্কা খেয়েছে। গ্রাম বাংলায় তৃণমূলের আধিপত্যই প্রতিষ্ঠা হয়েছে।

আরও পড়ুন কেন্দ্রের জন্য সব বুথে ছিল না কেন্দ্রীয় বাহিনী, দাবি রাজীবের

এর পাশাপাশি অভিষেক কটাক্ষ হেনেছেন সেই শ্লোগানকে যা থেকে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় নানান সময়ে শোনা যায়, ‘No Vote to Mamata’। এদিন অভিষেক সাফ জানিয়েছেন বিরোধীদের এই শ্লোগানকে মানুষ পুরো উল্টে দিয়েছে। সেই শ্লোগান এখন হয়ে গিয়েছে ‘Now Vote for Mamata’। আর গ্রাম বাংলার এই রায়ের জন্য অভিষেক আমজনতাকে কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। অভিষেক এটাও জানিয়েছেন, তৃণমূলের নবজোয়ার গ্রাম বাংলাকে ভাসিয়ে মানুষের রায়ে লোকসভা নির্বাচনের ফলাফলের ইঙ্গিত দিয়ে দিল। সন্দেহ নেই, গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূলের এই বিশাল জয়, ২৪’র লড়াইয়ে তাঁদের রাজ্যের ৪২টি কেন্দ্রেই শক্ত মাটির ওপর দাঁড় করিয়ে দিল।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই