ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবিরে আচমকা হাজির অভিষেক পত্নী রুজিরা, কী করলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যস্ত রাজনীতিবিদ। ডায়মন্ড হারবারের সাংসদের পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। দম ফেলার ফুসর‍ৎটুকু নেই তাঁর। তবে রাজনীতি থেকে শতহস্ত দূরেই থাকেন অভিষেক-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়। সোমবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসের দিনেই ডায়মন্ড হারবারে স্বামীর উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ শিবিরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক-পত্নী। শুধু পৌঁছেই যাননি, সাধারণ মানুষের মতোই নিজের স্বাস্থ্যও পরীক্ষা করিয়েছেন। আর সাংসদের স্ত্রীকে কাছে পেয়ে নিজস্বী তুলতে ঝাঁপিয়ে পড়েছিলেন সাধারণ মানুষ।

বছর কয়েক আগে নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের বাসিন্দাদের কথা মাথায় রেখে ‘সেবাশ্রয়’ প্রকল্প শুরু করেছিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই উদ্যোগে উপকৃত হয়েছিলেন লক্ষ-লক্ষ গরিব মানুষ। গোটা রাজ্যেই সাড়া ফেলে দিয়েছিল ‘সেবাশ্রয়’। ঘরের কাছে কলকাতার নামী-দামী চিকি‍ৎসকদের বিনামূল্যে দেখানোর সুবিধা হাতছাড়া করেননি ডায়মন্ড হারবারবাসী। কয়েকদিন আগেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয়ের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

এ দিন ডায়মন্ড হারবার এসডিও মাঠে সেবাশ্রয়ের বিশেষ শিবিরে আচমকাই হাজির হয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বেশ খানিক ক্ষণ শিবিরে ছিলেন তিনি। নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান। সাংসদ-জায়ার সশরীরে শিবিরে উপস্থিত হওয়ার কথা দাবানলের মতোই ছড়িয়ে পড়েছিল। রুজিরাকে একবার দেখতে সেবাশ্রয়ের শিবিরে ছুটে এসেছিলেন বহু সাধারণ মানুষ। পরিষেবা নিতে আসা রোগীরাও তাঁকে ঘিরে ধরে নিজস্বী তোলেন। হাসিমুখেই অচেনা মানুষগুলির দাবি পূরণ করেন অভিষেক-জায়া। তবে বরাবরই সংবাদমাধ্যমের আর্ক লাইটের বাইরে থাকতে পছন্দ করা রুজিরা এদিনও সাংবাদিকদের সযতনে এড়িয়ে গিয়েছেন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা