কেষ্ট থাকছেন পদে, দল যাচ্ছে অভিষেকের হাতে

কেষ্ট'র অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূলের সংগঠন ও কাজকর্মে দেখভাল করবেন অভিষেক। আগামী সপ্তাহেই তিনি যাচ্ছেন সেখানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। দুইজনই আপাতত গ্যারেজে। মানে পার্থ জেলে আর কেষ্ট সিবিআই(CBI) হেফাজতে। খুব শীঘ্রই দুইজনই যে ছাড়া পাবেন এমন আশা তাঁদের অতি বড় গুণাগ্রাহীরাও এখন কল্পনা করছেন না। তবে পার্থ ও কেষ্ট’র মধ্যে কিছু ফারাক রয়েছে। পার্থ’র বাড়ি থেকে প্রচুর সম্পত্তির নথি মিলেছে। সেই সব সম্পত্তি নিয়ে প্রশ্ন আছে। তাই অদূর ভবিষ্যতে পার্থ জেলা থেকে ছাড়া পেলেও রাজনীতিতে কতখানি ফের সক্রিয় হতে পারবেন তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু অনুব্রতের বাড়ি থেকে কিছুই মেলেনি এবং তাঁর বিষয়সম্পত্তি নিয়েও কোথাও কোনও গরমিল খুঁজে পাননি সিবিআই আধিকারিকেরা। তাই আগামী দিনে কেষ্ট ফিরলেও ফিরতে পারেন রাজনীতিতে। তাই এখন কেষ্টকে নিয়ে কার্যত জল মাপার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল(TMC)। আর এই কারণেই দলের বীরভূম(Birbhum) জেলা সভাপতির পদ থেকে এখনই অনুব্রতকে সরিয়ে দিচ্ছে না তৃণমূল। তবে তাঁর শূন্যস্থান পূরণে এবার দলের ওই জেলার দায়িত্ব নিজে হাতে তুলে নিতে চলেছেন তৃণমূলের নম্বর টু নেতা তথা দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

কিছুদিন আগেই রাজ্যজুড়েই তৃণমূলের সংগঠনে বিস্তর রদবদল ঘটানো হয়। কিন্তু বীরভূমের ক্ষেত্রে কোনও বদল ঘটানো হয়নি। সেখানে দলের সভাপতি পদে অনুব্রত মণ্ডলকেই রেখে দেওয়া হয়। এমনকি গতকাল সিবিআইয়ের হাতে কেষ্ট গ্রেফতার হলেও দলের কোনও নেতাই তাঁকে নিয়ে বিরুদ্ধাচারণ করেননি। উল্টে সৌগত রায়ের মতো দলের প্রবীণ সাংসদ কেষ্টকে সার্টিফিকেট দিয়েছিলেন ‘ভাল সংগঠক’ হিসাবে। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে দলে যাতে ধাক্কা না আসে বীরভূমের মাটিতে, তাই সেখানকার দলের কাজকর্ম ও সংগঠন দেখভালের দায়িত্ব নিজ কাঁধেই তুলে নিতে চলেছেন অভিষেক। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই বীরভূমে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের নেতাদের সঙ্গে করবেন বৈঠক। এতদিন পর্যন্ত বীরভূমে অনুব্রত একাই সংগঠন সামলাতেন, সেখানে দলের রাশও ছিল তাঁরই হাতে। কিন্তু, এবার কৌশল বদলাতে পারে দল। সম্ভবত আর কোনও এক ব্যক্তির ওপর ভরসা করা হবে না। এলাকা ভিত্তিক দায়িত্ব দেওয়া হতে পারে একাধিক নেতাকে। লোকসভা কেন্দ্রের ভিত্তিতে বা মহকুমার ভিত্তিতে সেই দায়িত্ব দেওয়া হতে পারে।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩