চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন অভিষেক

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ শতবর্ষে পদার্পণ করেছে নৈহাটির বড়মা।  শতবর্ষ উপলক্ষ্যে সেখানে ধুমধাম করে উদ্বোধন হওয়ার কথা রয়েছে নতুন মন্দিরটির। এখানকার মানুষও এই নিয়ে বেশ উৎসাহী। কারণ ওই মন্দিরের জন্য তৈরি হয়েছে কষ্টিপাথরের সাড়ে চার ফুটের বড়মার মূর্তি। আর সেখানে ১০০ ভরি সোনা দিয়ে সেটি সাজানো হয়েছে। এবার সেই বড়মার মন্দিরে পুজো দিতে আসবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি আসবে বলে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়।

পুলিশ প্রশাসনের তরফে এবিষয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। সুত্র মারফত জানা গিয়েছে, আগামী ১৪ নভেম্বর, মঙ্গলবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মাকে পুজো দিতে আসবেন । তবে এনিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কিছু জানান হয়নি।  প্রসঙ্গত এদিন রাত ১২টায় শুরু হবে অত্যন্ত জাগ্রত মায়ের পুজো। তারপর রীতি মেনে নৈহাটির অন্যান্য কালীপুজো শুরু হবে। শহরের আঁচ কানাচ থেকে বড়মার দর্শন পেতে দূর-দূর থেকে ছুটে আসছে মানুষ।  যা দেখতে ইতিমধ্যেই ভিড় করছেন শহরবাসী।

 কথিত আছে ‘কথায় আছে ধর্ম যার যার, বড় মা সবার’  ।  নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা ২১ ফুট। সেই মাপেই এখানেও মূর্তি তৈরি হয়েছে । এখানে দক্ষিণাকালী রূপে পুজিত হন বড় মা। পুজো কমিটির অনুমান, শতবর্ষে অন্যান্য বারের ভক্তদের সব রেকর্ড ভেঙে যাবে। দণ্ডী কাটবেন ১৫ হাজারের বেশি মানুষ।  চার দিন ব্যাপী এই কালী পুজোয় এবার সকলের মন জয় করে নিতে পারবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ