Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৭জুন থেকে পঞ্চায়েতের প্রচারে নামছেন অভিষেক

আগামী ২৭ জুন নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে নিজের পঞ্চায়েত ভোটের প্রচার সফর শুরু করবেন অভিষেক, তার পরের সভা মুর্শিদাবাদের ডোমকলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) এই প্রথম তৃণমূল কংগ্রেসের(TMC) হয়ে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামী ২৭ জুন নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে নিজের পঞ্চায়েত ভোটের প্রচার সফর শুরু করবেন অভিষেক, তার পরের সভা মুর্শিদাবাদের ডোমকলে। তাঁর সদ্যসমাপ্ত জনসংযোগ যাত্রার কর্মসূচিতে সব জেলাকেই ছুঁয়ে এসেছেন তিনি। তা সত্ত্বেও পঞ্চায়েত ভোটের কারণে আবারও সব জেলায় গিয়ে জনসভার পাশাপাশি রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৩০ জুন অভিষেকের সভা বীরভূম জেলায়। ওই দিনই পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভায় আরও একটি সভা করবেন তিনি।   

আরও পড়ুন লরেটোর সিস্টার সিরিলের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

জুলাই মাসের ১ তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দিনাজপুরে প্রথম ২টি জনসভার কর্মসূচি রয়েছে অভিষেকের। জুলাই মাসের ৩ তারিখে পুরুলিয়া জেলায় একটি জনসভার পাশাপাশি বাঁকুড়ায় একটি রোড শোর কর্মসূচি রয়েছে তাঁর। ৪ জুলাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে জনসভা করবেন অভিষেক। আপাতত স্থির হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জনসভা করবেন তিনি। তমলুকে সভার পর পশ্চিম মেদিনীপুরে একটি রোড শো করার কথা ডায়মন্ডহারবারের সাংসদের। ৮ জুলাই ভোটের কথা মাথায় রেখে নিজের শেষ কর্মসূচি ৫ জুলাই রেখেছেন অভিষেক। ওই দিন পূর্ব বর্ধমান জেলার কালনায় জনসভার সঙ্গে পাণ্ডুয়াতে একটি রোড শো করার কথা তাঁর।

আরও পড়ুন Hindu Marriage Rule-এ বদল ঘটিয়ে তৎকাল বিয়ে চালু করছে রাজ্য

নবজোয়ার কর্মসূচীতে ৩ বার মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে দেখা গিয়েছে। প্রথমবার মালদা, দ্বিতীয়বার শালবনী এবং তৃতীয়বার কাকদ্বীপে। এবারেও সেই সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের দুই রথীকে একই মঞ্চে দেখা যেতে পারে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে কবে কোথায় সেই সব সভা হবে তা এখনও চূড়ান্ত নয়। ঘটনাচক্রে এই প্রথম অভিষেক পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন। এর আগে তাঁকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দেখা যায়নি।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের