মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

আজ, বুধবার (৫ অগস্ট) সকালে যখন ওই পথ ধরে কয়েকজন কৃষক মাঠে যাচ্ছিলেন, তখনও তাঁদের সঙ্গে ওই জমির মালিকের কথা কাটাকাটি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির স্বরূপনগর ব্লকের নতুন গ্রাম মুলত কৃষি প্রধান এলাকা। এখানকার অধিকাংশ বাসিন্দারা কৃষক। কৃষিকাজ করেই তাঁদের জীবিকা নির্বাহ করেন। তবে সকলের মাঠে নামার একটাই পথ, দীর্ঘদিন ধরে সেই পথ দিয়েই মাঠে নেমে চাষাবাদ করেন তাঁরা। কিন্তু অভিযোগ, সম্প্রতি ওই রাস্তার ধারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এক ব্যক্তি জমি কিনে শুয়োর পালন শুরু করেছেন। সঙ্গে ওই পথ বন্ধ করে দিয়েছেন। যাতে ওখান দিয়ে কেউ যাতায়াত করতে না পারেন। আর এই নিয়েই কয়েকদিন ধরে প্রতিবাদ জানাচ্ছেন গ্রামের কৃষকরা।

আজ, বুধবার (৫ অগস্ট) সকালে যখন ওই পথ ধরে কয়েকজন কৃষক মাঠে যাচ্ছিলেন, তখনও তাঁদের সঙ্গে ওই জমির মালিকের কথা কাটাকাটি হয়। এমনকি হাতাহাতিতে দুই কৃষকের মাথা ফেটে যায়। তাঁরা আহত অবস্থায় অচৈতন্য হয়ে মাঠে পড়ে থাকে। বিষয়টি জানতে পেরেই পরিবার-সহ স্থানীয়রা ঘটনাস্থল পৌঁছন এবং তাঁদেরকে তুলে নিয়ে শাড়াপুল গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের মাথায় ৮টি ও অন্যজনের ১৭টি সেলাই পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ পেয়েই স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। এরপর তাঁদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। অভিযুক্তরা হলেন, বিতান মন্ডল, সুকান্ত মন্ডল, সুমন মন্ডল।

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪