চতুর্থীতে হাওড়ায় বাইক ও পুলকারের ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত প্রৌঢ়

ঘটনার সময় প্রৌঢ় রাস্তায় পড়ে যান। এবং তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলকার। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ওই প্রৌঢ়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ তারিখ মহাষষ্ঠী। অর্থাৎ প্রথা অনুযায়ী, ওদিন থেকেই দুর্গাপুজো শুরু। কিন্তু কলকাতার পুজোর রমরমা শুরু হয় গিয়েছে প্রথমা থেকেই। ইতিমধ্যেই কলকাতার বড় বড় পুজোর মণ্ডপগুলি উদ্বোধন হয়ে গিয়েছে। রাস্তায় বেরিয়ে পড়েছেন দর্শনার্থীরা। বৃষ্টিকে উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমছে দর্শকদের। কিন্তু উৎসবের মরসুমে ভিড় যত বাড়ছে, তত সড়ক দুর্ঘটনাও বাড়ছে পাল্লা দিয়ে। চতুর্থীর দুপুরে ভয়ংকর দুর্ঘটনা। আচমকা পড়ুয়া ভর্তি পুলকারের সঙ্গে সংঘর্ষ বাইকের।

ওই বাইক আরোহীকে রীতিমতো টেনেহিঁচড়ে নিয়ে যায় স্কুলের পুলকারটি। আর বাইকে ছিলেন একজন প্রৌঢ়। ঘটনার সময় প্রৌঢ় রাস্তায় পড়ে যান। এবং তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলকার। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ওই প্রৌঢ়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। সূত্রের খবর, আহত বাইকারের নাম স্বপনকুমার মাঝি। তাঁর বয়স ৫৩ বছর। তিনি আজ সোমবার সকালে ছেলের সঙ্গে জুতো কিনতে গিয়েছিলেন। হাওড়ার বাসিন্দা তিনি। ফেরার সময় দুর্ঘটনাটা ঘটেছে।

নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবাসী মোড়ের আগে মহাত্মাগান্ধী রোডে হাওড়া সড়ক সদনের সামনে পুলকারের সঙ্গে ধাক্কা খায় ওই বাইকটি। তখনই স্বপনবাবু রাস্তায় পড়ে যান। এর পর ওই পুলকারটি টেনেহিঁচড়ে বেশ কিছুটা নিয়ে যায় স্বপনবাবুকে। স্থানীয়রা দেখা মাত্র উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রৌঢ়কে। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। চতুর্থীর সকালে এই ঘটনায় প্রবল শোরগোল পড়ে গিয়েছে হাওড়ায়। পুলকারের তরফ থেকে খবর দেওয়া হয় স্কুলে। এরপর তাঁরা অন্যগাড়ি পাঠিয়ে পড়ুয়াদের উদ্ধার করে, চোখের সামনে এমন অস্বাভাবিক ঘটনা দেখে স্বাভাবিকভাবেই শিউরে ওঠে পড়ুয়ারা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য