পাঁশকুড়ায় চিপসকাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: চিপস-কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এক নাবালকের আত্মঘাতী হওয়ার নেপথ্যে তার নাম উঠে এসেছিল। রবিবার রাতে শুভঙ্করকে কোলাঘাটের জিদায়া থেকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। মৃত নাবালকের বাবা মা জানিয়েছেন, এই ঘটনায় তাঁদের পুলিশের উপর ভরসা ফিরে এসেছে।

দিন পনেরো আগে চিপস চুরির অপবাদে নাবালকের আত্মঘাতী হওয়ার ঘটনায় তোলপার হয়েছিল বাংলা। ওই কিশোর মৃত্যুর আগে মায়ের উদ্দেশ্যে লিখে গিয়েছিল, ‘মা আমি চিপস চুরি করিনি’। পাঁশকুড়ার কেশাপাট পঞ্চায়েতের গোঁসাইবেড় গ্রামের বাসিন্দা শুভঙ্কর। সে সিভিক ভলেন্টিয়ার হওয়ার পাশাপাশি একটি মুদিখানা দোকানও চালাত। সেই দোকানেই চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণির পড়ুয়া কৃষ্ণেন্দু দাস। দোকানে গিয়ে কাউকে না দেখতে পেয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করে সে।

কিন্তু তাতে কোনও ফল না হওয়ায় দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেট সে নিয়েছিল বলে দাবি। অভিযোগ, এরপর কৃষ্ণেন্দুর পিছনে ধাওয়া করে শুভঙ্কর তাকে আটকায় এবং চোর অপবাদ দিয়ে কান ধরে ওঠবস করায়। কৃষ্ণেন্দু শুভঙ্করকে চিপসের টাকা দিয়ে দেয়। কিন্তু তাতেও শান্ত হয়নি শুভঙ্কর।

ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৃষ্ণেন্দুর মা। তিনি সব শুনে ছেলেকে আরও এক প্রস্থ বকাবকি, মারধর করেন। এরপরই বাড়িতে গিয়ে কৃষ্ণেন্দু কীটনাশক পান করে আত্মঘাতী হয় বলে দাবি। মৃত্যুর আগে সে রেখে যায় একটি সুইসাইড নোট।

গত ২৫ মে কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস পাঁশকুড়া থানায় শুভঙ্কর-সহ তার পরিবারের চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশও। কিন্তু এতদিন পরেও কৃষ্ণেন্দুর টিকি খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পাঁশকুড়া থানা সূত্রে খবর, রবিবার রাত দেড়টা নাগাদ শুভঙ্করের মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া যায় কোলাঘাট থানার দেউলিয়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। সেখানে গিয়েই শুভঙ্করকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই