চোপড়ায় যুবলকে মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় এবার অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় তাজম্মুল হক ওরফে জেসিবিকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে তৃণমূল নেতার একটি ভিডিও প্রকাশ্যে আসে। এরপর যাবতীয় বিতর্কের সূত্রপাত হয়েছিল। তাজম্মুলের বিরুদ্ধে স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, তাজম্মুলকে রবিবার সন্ধ্যায় ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিন দুপুরে তাজম্মুলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণীকে রাস্তায় ফেলে একটি কঞ্চি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন তাজম্মুল। চুলের মুটি ধরে টেনে এনে তরুণীকে মারা হচ্ছে। সেইসঙ্গে এক তরুণকেও মারতে দেখা যাচ্ছে ভিডিওটিতে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে পুলিশ। এরপরই তৃণমূল নেতার খোঁজে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত এদিন সন্ধ্যায় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতা চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের পরিচিত। কিন্তু বিধায়ক হামিদুল রহমান জানিয়ে দেন, তাজম্মুলকে তিনি চেনেন না। উল্লেখ্য, মারধরের এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের লক্ষ্ণীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও এলাকায়। জানা গিয়েছে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ওই তরুণ, তরুণী। এরপর গ্রামে সালিশি সভা বসানো হয়। সালিশি সভা বসেছিলেন তাজম্মুল নামে এক যুবক। প্রকাশ্যে আসা ভিডিওতে এই তৃণমূল নেতাকে মারধর করতে দেখা যায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

 

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর