ঘুমন্ত অবস্থায় তরুণীর ওপর অ্যাসিড হামলা, অধরা অভিযুক্ত  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। লাগাতার চলছে আন্দোলন। কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকরা। এই আবহে রাজ্যের এক তরুণীর ওপর অ্যাসিড হামলা। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে। ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড  ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ।

বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বর্তমানে ওই  তরুণী গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।   ইতিমধ্যেই বৃহস্পতিবার সকালে  ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে বেলুড় থানার পুলিশ। কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এই ঘটনার জন্য কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

অ্যাসিড হামলা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডি সি পি (নর্থ) বিশপ সরকার জানিয়েছেন,’  অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে  ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড ছোড়া হয়। তাতে ওই তরুণী ও তাঁর মা জখম হন। তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয়। ‘ এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে ওই তরুণীর পরিবার কিছু জানাতে পারেনি। তবে তারা এই ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তির দাবি করেছেন। ব্যক্তিগত আক্রোশ না অন্য কোন কারণে এই অ্যাসিড হামলা ঘটে তা নিয়ে তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারগুলির পাশে সরকার, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা