এই মুহূর্তে

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

নিজস্ব প্রতিনিধি : রাজ্য ও কমিশনের কাজে খুশি নন মুখ্য নির্বাচন কমিশনার। জেলায় জেলায় ডিএমদের আরও নজরদারি বাড়াতে বলা হয়েছে। সোমবারের বৈঠকে বেঙ্গল এসটিএফের এডিজি(ADG) জাভেদ শামীমের আসার কথা থাকলেও তিনি বৈঠকে যোগ দেননি। সূত্রের খবর, তার উপস্থিত না হওয়ার জন্য বিষয়টিকে কড়া ভাবে দেখতে চলেছে কমিশন।কমিশন সূত্রে আরও খবর, কম সময়ে শান্তিপূর্ণ নির্বাচন করার পথেই এগোচ্ছে নির্বাচন কমিশন।

বাংলার বিধানসভার ভোট নিয়ে এদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ২৪টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জ্ঞানেশের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, বৈঠকে বেছে বেছে রাজ্যের আধিকারিকদের নিশানা করেন জ্ঞানেশ। বাংলাকে তিনি যে ‘দুয়োরানির’ চোখেই দেখেন তা স্পষ্ট করে দেন নির্বাচন কমিশনকে দেশের সিংহভাগ মানুষের চোখে ‘বিশ্বাসযোগ্যহীন সংস্থায়’ পরিণত করার মূল কারিগর।

সূত্রের খবর, বৈঠকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশে জ্ঞানেশ বলেন, ‘যদি কেউ ভাবেন, দেড় মাসের জন্য কমিশন সক্রিয়, তার পরে আর নয়, তা হলে সেটা একেবারে ভুল ভাবনা। ইচ্ছাকৃত গরমিল বা গাফিলতি প্রমাণ হলে, এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, যেখান থেকে ফেরার সুযোগ থাকবে না।’ রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন জ্ঞানেশ বাহিনী। সূত্রের খবর, বেঙ্গল এসটিএফের এডিজি জাভেদ শামীম (ADG Javed Samim)সম্পর্কে যাবতীয় খোঁজখবর নিতে শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন।

সোমবারের বৈঠকের পর কমিশন সূত্রে খবর, মঙ্গলবার প্রথম দফায় রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনার সঙ্গে বৈঠকে বসবে ফুল বেঞ্চ। সোমবারের বৈঠকে তারা যা তথ্য পেয়েছে তাতে ভোট এই রাজ্যে করার পরিবেশ রয়েছে বলে তারা মনে করছে। তাই দিল্লি ফিরে গিয়ে আগামী সপ্তাহে ভোটের দিনক্ষণ এই রাজ্যের জন্য ঘোষণা করতে পারে কমিশন। তবে এক দফায় ভোট নাকি, একাধিক দফায় ভোট সে ব্যাপারে দিল্লি ফিরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনের ফুল বেঞ্চ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে মঞ্চে গেলেন সুকান্ত

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে,প্রেমিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

নিজেরটা ‘বিচারাধীন’ এবং দুই ছেলের নাম বাদ পড়ে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

ময়নাগুড়ি ,ধূপগুড়ির পর এবার কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ