বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি,বেলুড়: হাওড়া জেলার বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার আধার-ভোটার কার্ড ও তৃণমূলের ফ্ল্যাগ।কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর।হাঁটু সমান নোংরা-আবর্জনার ডাস্টবিনে পড়ে রয়েছে সাধারণ মানুষের অতি গুরুত্বপূর্ণ সরকারি নথি এবং একটি রাজনৈতিক দলের হাজার হাজার ফ্ল্যাগ-ফেস্টুন! এমনই এক নজিরবিহীন এবং চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো বেলুড়ের গিরিশ ঘোষ রোড(Girish Ghosh Road) এলাকা।রাতের অন্ধকারে বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ধারের একটি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় রাশি রাশি সরকারি নথি।যার মধ্যে রয়েছে সাধারণ মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং চাকরির আবেদনের মতো অত্যন্ত সংবেদনশীল নথিপত্র! শুধু তাই নয়, এর সঙ্গেই উদ্ধার হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের হাজার হাজার দলীয় ফ্ল্যাগ এবং ফেস্টুন। এই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল।

এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৬০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক(Sima Bhowmick) এবং তাঁর স্বামী দিবাকর চক্রবর্তী। রাতের অন্ধকারে এই সমস্ত নথিপত্র ডাস্টবিনে ফেলার অভিযোগ উঠেছে তাঁদেরই বিরুদ্ধে।ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি। এই প্রাক্তন কাউন্সিলর ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত।বেলুড় থানাতেই (Belur P.S.)দিবাকর চক্রবর্তীর নামে একাধিক তোলাবাজির লিখিত অভিযোগ রয়েছে।সাধারণ মানুষের সরকারি নথি ও চাকরির আবেদনপত্র কেন এবং কী উদ্দেশ্যে তাঁদের কাছে ছিল, আর কেনই বা তা ডাস্টবিনে ফেলে দেওয়া হলো তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।

যে আধার, ভোটার বা রেশন কার্ডের জন্য সাধারণ মানুষকে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে হয়রান হতে হয়, যে চাকরির আবেদনপত্রের সাথে জড়িয়ে থাকে বেকার যুবকদের ভবিষ্যৎ, তা কীভাবে একজন জনপ্রতিনিধির দায়িত্বে থাকার পর ডাস্টবিনে চলে যায়? এটা কি কোনো বড়সড় দুর্নীতি ঢাকা দেওয়ার চেষ্টা, নাকি সাধারণ মানুষের আবেগের সাথে চরম খামখেয়ালিপনা?বেলুড় থানার পুলিশ এই ঘটনার তদন্তে নামুক এবং সাধারণ মানুষের নথিপত্র নিয়ে এই ছিনিমিনির নেপথ্যে থাকা আসল সত্যটি অবিলম্বে সামনে আসুক!

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন