কংগ্রেস শীর্ষ নেতৃত্বের আগেই কান্দির প্রার্থীর নাম ঘোষণা অধীরের, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। খুব শিগগিরই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা। তার আগেই মুর্শিদাবাদ জেলায় নিজেদের শক্তি পুনর্গঠনে তৎপর হয়ে উঠেছে কংগ্রেস। বিশেষ করে একসময় দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কান্দি বিধানসভা কেন্দ্র ফের নিজেদের দখলে আনতে মরিয়া প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

এবার সেই কেন্দ্রেই সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে নতুন একটি নাম। কান্দি শহরের পরিচিত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামিম রানাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আনছে কংগ্রেস। মুর্শিদাবাদের সালারে আয়োজিত এক দলীয় সভা থেকে এই ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন: ভারতের জন্য সুখবর, রাশিয়ার তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা

সভামঞ্চ থেকে অধীর চৌধুরী জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে পুরনো ঘাঁটি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই এগোচ্ছে কংগ্রেস। সেই কারণেই কান্দি বিধানসভা কেন্দ্রের জন্য ডা. শামিম রানার নাম অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে প্রস্তাব করা হয়েছে। তার নাম ঘোষণা হতেই সভায় উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

একসময় কান্দি ছিল কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি। এই কেন্দ্র থেকে বহুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রয়াত ‘রাজাবাবু’ অতীশচন্দ্র সিংহ। ১৯৭১, ১৯৭২, ১৯৭৭, ১৯৮২, ১৯৯১ এবং ২০০১ সালে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন। তবে ২০০৬ সালের নির্বাচনে চিত্র বদলে যায়। সে সময় নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে অতীশচন্দ্র সিংহকে পরাজিত করেন অপূর্ব সরকার এবং বিধায়ক নির্বাচিত হন। পরে অতীশচন্দ্র সিংহ দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১০ সালে তার মৃত্যু হয়।

এরপর ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীকে কান্দি কেন্দ্র থেকে জয়ী হন অপূর্ব সরকার। কিন্তু ২০২১ সালের নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করে আবারও জয়লাভ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার নতুন মুখ হিসেবে ডা. শামিম রানাকে সামনে এনে ভোটে চমক দিতে চাইছে কংগ্রেস। অধীর চৌধুরী বলেন, “ভাল ও সৎ মানুষদের রাজনীতিতে আসা প্রয়োজন। সেই ভাবনা থেকেই আমরা কান্দির জন্য ডা. শামিম রানার নাম সর্বভারতীয় কংগ্রেস কমিটির কাছে পাঠিয়েছি।” সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের নাম সামনে আসার পর শামিম রানা জানান, “দল যদি আমাকে দায়িত্ব দেয়, তবে দলের নির্দেশ মেনে সাধ্যমতো কাজ করার চেষ্টা করব।”

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি