ভারতের জন্য সুখবর, রাশিয়ার তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই ভারতের জন্য সাময়িক স্বস্তির খবর এল। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, ভারতীয় তেল শোধনাগারগুলিকে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ৩০ দিনের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে আপাতত রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেল ভারত।

মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের ৫ মার্চ পর্যন্ত যেসব জাহাজে রাশিয়ার তেল বা পেট্রোলিয়ামজাত পণ্য লোড করা হয়েছে, সেগুলি ভারতকে সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এই ছাড় কার্যকর থাকবে আগামী ৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত।মার্কিন প্রশাসনের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কট বেসেন্ট এক্স (X) মাধ্যমে জানান, ভারত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তাই বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বজায় রাখতে এই অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই স্বল্পমেয়াদি অনুমতি রাশিয়ার জন্য বড় আর্থিক সুবিধা তৈরি করবে না, কারণ এতে মূলত সমুদ্রে আটকে থাকা তেল সরবরাহের লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের জেরে গত বছর মার্কিন প্রশাসন রাশিয়ার বড় তেল সংস্থা লুকওয়েল ও রোসনেফটের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এর প্রভাব পড়েছিল ভারতের রাশিয়ান তেল আমদানিতেও। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীর অবরোধে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৩ ডলার ছাড়ালেও আপাতত দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর।

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে