নাম ঘোষণা হতেই বহরমপুরের রাস্তায় জনসংযোগের চেনা ছন্দে ‘রবিনহুড’

Share:

নিজস্ব প্রতিনিধি বহরমপুর: প্রার্থীপদ ঘোষণা হতেই ময়দানে অধীর রঞ্জন চৌধুরী।আম্বেদকরপল্লী থেকে কলেজঘাট, জনসংযোগে চেনা ছন্দে ‘রবিনহুড’।হাতে আর সময় নেই। দিল্লির হাইকম্যান্ডের তরফে সবুজ সংকেত মিলতেই ঘরের মাঠে ‘ব্যাটিং’ শুরু করে দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী(Adhir Chowdhury)। রবিবার নাম ঘোষণার পর আর এক মুহূর্ত দেরি না করে সোমবার সন্ধ্যায় সোজা নেমে পড়লেন জনসংযোগে। একেবারে চেনা মেজাজে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

​সোমবার সন্ধ্যায় বহরমপুরের(Baharampur) পুরাতন হাসপাতালের মোড় সংলগ্ন আম্বেদকরপল্লী এলাকায় হঠাৎ উদয় হন অধীরবাবু। সঙ্গে ছিল একঝাঁক দলীয় কর্মী ও মহিলা সমর্থকদের ভিড়। তবে শুধু হাত নেড়ে বা ভাষণ দিয়ে নয়, একেবারে ‘ঘরের ছেলে’র মতো রাস্তার ধারের একটি চায়ের দোকানে ঢুকে পড়েন তিনি। সেখানে উপস্থিত সাধারণ মানুষের হাতে নিজের হাতে বিস্কুট তুলে দিতে দেখা যায় তাঁকে। এরপর কর্মীদের সঙ্গে বসে নিজেই সারলেন সান্ধ্যকালীন চা-চক্র।

আম্বেদকরপল্লী সেরে তাঁর পরবর্তী গন্তব্য ছিল গোরাবাজারের কলেজঘাট এলাকা। সেখানেও গঙ্গার পাড়ে আড্ডারত যুবক থেকে শুরু করে সাধারণ পথচারী সকলের সঙ্গেই কথা বলেন তিনি। ভোটপ্রচারের প্রথম দিনেই অধীরের এই ‘মাটির মানুষ’ ভাবমূর্তি ফের একবার স্পষ্ট করে দিল যে, নিজের দুর্গে এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়তে নারাজ তিনি।

বহরমপুরের রাজপথে অধীর চৌধুরীর এই সক্রিয়তা দেখে রাজনৈতিক মহলের মত, প্রতিপক্ষ তৃণমূল বা বিজেপি যাই গুটি সাজাক না কেন, বহরমপুরের নাড়ি যে তাঁর নখদর্পণে, জনসংযোগের শুরুতেই তা বুঝিয়ে দিলেন পাঁচবারের সাংসদ। আর বাকিটা তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। জানা গেছে, মানুষের দরজায় দরজায় পৌঁছে অধীর চৌধুরী প্রমান করে দেবেন তিনি তাদেরই লোক।

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়