দিঘায় সমুদ্রে নামতে পারবেন না পর্যটকরা! জারি নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তে দিঘায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে বড় ধাক্কা পর্যটকদের জন্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জেরে আগামী ১২ জুলাই (রবিবার) পর্যন্ত দিঘায় সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল থাকছে মৎস্যজীবীদের জন্য।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টির কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের সময় জলস্তরও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দিঘা, মন্দারমণি-সহ উপকূলের বিভিন্ন এলাকায় সমুদ্রস্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাত থেকেই মাইকে প্রচার করে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। এর আগে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রস্নান ও মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। তবে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে সপ্তাহান্তে দিঘায় গেলেও পর্যটকদের সমুদ্রে নামার অনুমতি মিলবে না। এদিকে, গত ২ জুলাই শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ১৫ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কোনও সাফল্য মেলেনি। দ্রুত উদ্ধারকাজে আরও জোর দেওয়ার আবেদন জানিয়েছেন শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ও প্রাক্তন বিধায়ক স্বদেশরঞ্জন নায়েক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের উপর তৈরি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বারুইপুরের পর সূর্যপুরে নিরাপত্তা বাড়াতে বসছে নতুন পুলিশ ফাঁড়ি

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। আগামী চার দিনে কোথাও কোথাও ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির দিকে নজর রেখে উপকূলবর্তী এলাকায় সতর্কতা আরও জোরদার করেছে প্রশাসন।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

দুই গোষ্ঠীর সংঘর্ষ ফের অশান্ত মণিপুর! গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…