মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বারুইপুরের পর সূর্যপুরে নিরাপত্তা বাড়াতে বসছে নতুন পুলিশ ফাঁড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে প্রশাসন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এবার সেখানে স্থায়ী পুলিশ ফাঁড়ি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উপযুক্ত জমি চিহ্নিত করার কাজ শুরু করেছে জেলা পুলিশ। ঘটনার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এলাকায় একটি পুলিশ আউটপোস্ট তৈরির দাবি জানানো হয়েছে। সেই প্রস্তাব রাজ্যের ডিজি এবং স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। প্রয়োজনে ভাড়াবাড়ি নিয়ে দ্রুত পরিষেবা চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির প্রক্রিয়া জোরদার হয়। বর্তমানে সূর্যপুরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকলেও সেখানে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ বা নিয়মিত প্রশাসনিক পরিষেবা দেওয়া হয় না। কোনও অভিযোগ দায়ের করতে হলে স্থানীয় বাসিন্দাদের প্রায় ১০ কিলোমিটার দূরে বারুইপুর থানায় যেতে হয়। নতুন ফাঁড়ি চালু হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে। বাসিন্দারা এলাকাতেই অভিযোগ জানাতে পারবেন এবং প্রাথমিক তদন্তের কাজও সেখান থেকেই শুরু করা সম্ভব হবে। পুলিশের পরিকল্পনা অনুযায়ী, নতুন ফাঁড়িতে বর্তমান ক্যাম্পের তুলনায় বেশি সংখ্যক পুলিশকর্মী ও আধিকারিক মোতায়েন করা হবে। এর ফলে এলাকায় নিয়মিত টহলদারি, অপরাধ দমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পদক্ষেপ নেওয়া সহজ হবে। দীর্ঘদিন ধরে সূর্যপুরের বাসিন্দারা একটি স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি বাস্তবায়িত হলে নিরাপত্তার পাশাপাশি প্রশাসনিক পরিষেবাও আরও সহজলভ্য হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

উল্লেখ্য, গত শনিবার এক নাবালিকা নিখোঁজ হওয়ার পর রবিবার এলাকায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত সন্দেহে এক যুবক গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারান। এই মামলায় প্রথমে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গ্রেফতার করা হয়। তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই আনন্দ সর্দার এবং কবীর মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। পরে ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে, পুলিশের দাবি অনুযায়ী তিনি এক আধিকারিকের রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেন এবং গুলিও চালান। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত এখনও চলছে।

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ