আংটি পরানো শেষ হতেই হুড়মুড়িয়ে হজির পুলিশ, আটকে গেল নাবালিকার বিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে হবে বলে সব ঠিকঠাক। আংটি পড়িয়ে আর্শীবাদও হয়ে গিয়েছে । খবর পেয়েই নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন । জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার পাত্র পক্ষ বিয়ে করবে বলে বোলপুরের সিঙ্গি অঞ্চলের এক নাবালিকার হাতে আংটি পড়িয়ে দেয়।  খবর পাওয়ার পরেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ।

বুধবার নাবালিকার আর্শীবাদ করার খবর রাতেই পৌছে যায় প্রশাসনের কানে। বৃহষ্পতিবার বোলপুর থানার পুলিশ কে সঙ্গে নিয়ে সিঙ্গি অঞ্চলে যান জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও এক্সেস টু জাষ্টিস ফর চিলড্রেনের প্রতিনিধিরা। আর তাদের যাওয়াতেই আটকাল নাবালিকার বিয়ে। এই প্রসঙ্গে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ জানান, ‘ ওই নাবালিকা সঙ্গে এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল । সে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার বাসিন্দা । বুধবার সোনার আংটি দিয়ে নাবালিকাকে আশীর্বাদ করা হয় । এই খবর পাওয়া মাত্রই আমরা অভিযানে নেমে নাবালিকার বিয়ে বন্ধ করি ।‘

জানা গিয়েছে,  নাবালিকার বাবা নেই। অনেক দিন আগেই তিনি মারা গিয়েছেন। তাই প্রশাসনের তরফ থেকে নাবালিকার মায়ের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছে, উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেওয়া যাবে না। বলা  বাহুল্য, বীরভূম জেলায় দিন দিন বাড়ছে  নাবালিকা কন্যার বিয়ে । সেইসঙ্গে গর্ভবতী হওয়ার ঘটনা । আর তাতে বেশ উদ্বিগ্ন প্রশাসন ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার