বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক : তিন বছর আগে বাটখারা দিয়ে শাশুড়িকে খুন করার অভিযোগ উঠেছিল পুত্রবধূর বিরুদ্ধে। অবশেষে তিন বছর পর অভিযুক্ত পুত্রবধূ মর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত। বুধবার মালদা জেলা আদালতের পক্ষ থেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারদণ্ডের সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ২০২২ সালে কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনুর বিবিকে খুন করা হয় বলে অভিযোগ। অভিযোগের আঙুল ওঠে পুত্রবধূ মর্জিনা খাতুনের বিরুদ্ধে। ওই বছর সেপ্টেম্বরে বাটখারা দিয়ে মেরে খুন করা হয়েছে। ঘটনার পরের দিনই মৃতার ছেলে কালিয়াচক থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই মর্জিনাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বাড়িতে ঝগরার সময় আচমকাই শাশুড়িকে বাটখারা ছুঁড়ে মেরেছিলেন বলে অভিযোগ। ঘটনার দিনেই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরেছিলেন মর্জিনা। শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। আচমকাই ২ কেজির একটি বাটখারা ছুঁড়ে মারে মর্জিনা। এই ঘটনায় মৃত্যু হয় বৃদ্ধার। তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতারও হয় মর্জিনা খাতুন।

২০২২ সালের সেপ্টেম্বরে খুন হলেও ডিসেম্বরেই চার্জশিট পেশ করে পুলিশ। এই মামলার শুনানিতে ১৪ জনের সাক্ষী নেওয়া হয়। সেই সাক্ষীর ভিত্তিতে অভিযুক্ত মর্জিনা খাতুনকে দোষী সাব্যস্ত করে বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও ঘোষণা করা হয়েছে। সেই টাকা না দিতে পারলে আরও একমাস হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা