অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। রাত পোহালেই শনিবার শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। যিনি ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’‌বার হারিয়েছেন। একবার নন্দীগ্রামে। আর দ্বিতীয়বার হারালেন ভবানীপুরে। সুতরাং পুরষ্কার তাঁর প্রাপ্য। আজ, শুক্রবার সেই পুরষ্কার পেলেন তিনি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে পেলেন পুরষ্কার—মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। সব জয়ী বিধায়করা তাঁর নামেই দিয়েছেন সিলমোহর।

এদিকে বাংলার প্রশাসনিক ইতিহাসে পূর্ব মেদিনীপুর (তৎকালীন অখণ্ড মেদিনীপুর) থেকে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। ১৯৬৭ সালে প্রথমবার এবং পরবর্তীতে ১৯৭১ সালেও তিনি যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর সাড়ে পাঁচ দশক কেটে গেলেও পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আর কেউ বাংলার সর্বোচ্চ প্রশাসনিক পদে বসেননি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর শুভেন্দু অধিকারীকে সেই পদ দেওয়া হল। যা দাবি ছিল, নন্দীগ্রামের মানুষজনের। সুতরাং আবার হারানো গৌরবকেই পুনঃপ্রতিষ্ঠিত করা হল শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করে।

অন্যদিকে রাত পোহালেই শনিবার সকাল ১০টায় ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে শপথ নেবেন শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে বাংলার প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে শুভেন্দু ছিল সাংসদ। পরে সেচ এবং পরিবহণ মন্ত্রীও হন। এই দল ছেড়ে বেরিয়ে গিয়ে যোগ দেন বিজেপিতে। দায়িত্ব পান বিরোধী দলনেতার। সেই দায়িত্বে সফল তিনি। তাই তাঁকেই আজ নেতা হিসাবে বেছে নিলেন বিধায়করা। সকালেই পিঠ চাপড়ে প্রশংসা করেছিলেন অমিত শাহ। আর গোধূলি বেলায় এল মুখ্যমন্ত্রীর পদ।

এছাড়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নামই প্রস্তাব করেন। যদিও দৌড়ে শমীক ভট্টাচার্য নিজে ছাড়াও স্বপন দাশগুপ্ত এবং উৎপল মহারাজের মতো হেভিওয়েটদের নাম ছিল বলে সূত্রের খবর। বাংলার ভূমিপুত্রই হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন অমিত শাহ। আজ সেটাই হল। শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ নেবেন শুভেন্দু অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী কাজ শুরু করবেন রাইটার্স বিল্ডিং থেকে। এখন রাজ্যে সুশাসন এবং সোনার বাংলা গড়ার দায়িত্ব তাঁর কাঁধেই।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো