রিমলের দাপট কমতেই গরমে পুড়ছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমলের দাপটে ভারী বৃষ্টিতে ভিজেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তবে রিমলের দাপট কমতেই ফের রাজ্য জুড়ে বাড়ছে  ভ্যাপসা গরম। এখন নেই বৃষ্টির পূর্বাভাস বরং তাপমাত্রার বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার সকালে কলকাতায় মেঘলা আকাশ। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বেলা যেত বাড়বে, গরম এবং অস্বস্তি অনুভূত হবে।  এরফলে বঙ্গে ফের  গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরছে। আলিপুর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি  পাবে। তবে জুন মাসের প্রথম দিকে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

উল্লেখ্য,  উত্তর- পূর্ব ভারতের রাজ্যে এখন  ঘূর্ণিঝড় রিমলের অবশিষ্ট অংশ রয়েছে। এরফলে বুধবার এরপ্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গে। তাই শুক্রবার পর্যন্ত  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে সতর্কতা।   অন্যদিকে , আজকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। এখান থেকেই স্পষ্ট যে ঘূর্ণিঝড় রিমলের  বিদায় নেওয়ার পরেই ভ্যাপসা গরম পড়েছে রাজ্য জুড়ে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের