সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৭.৩০ মিনিট, মঙ্গলবার। বাইপাসের কাদাপাড়ার মোড় থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য বাস ধরবেন। তাই দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন সহদেব সরকার। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। কিন্তু তাঁর দাঁড়িয়ে থাকাই সাড়, বাড়ি ফেরার জন্য বাসই পাচ্ছিলেন না তিনি। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করে একটি সরকারি বাস পেয়ে বাড়ি ফিরতে হয়েছিল সেদিন। তবে সেটা প্রথম ঘটনা তেমনটা নয়। সহদেব বাবুর কথায়, এটা রোজনামচা। একই পরিস্থিতি দিলীপ মণ্ডলের ক্ষেত্রে। ধাপা এলাকায় একটি গাড়ির শোরুমে কাজ করেন তিনি। ছুটি হয় রাত ৮টায়। বাড়ি তাঁর মধ্যমগ্রামে। কিন্তু বাস ধরতে গিয়ে কালঘাম ছুটে যায়। অগত্যা প্রায় প্রতিদিনই অতিরিক্ত খরচ করে শাটলে করে ফিরতে হয় বাড়িতে। একইভাবে নিত্য ভুক্তভোগী তনিমা সেন। তিনি বাইপাসের ধারে একটি নামী শপিং মলে কর্মরত। রাত ৯টা ছুটি। তিনি গৃহবধূ। তাই রোজ বাড়ি সময়ে ফিরতেই হয়। কিন্তু বাইপাসের অ্যাপোলো মোড় থেকে সোনারপুর ফিরতে বাসের ভরসা করলে হতাশা ছাড়া কিছুই জোটে না। তাই মেট্রো ধরে শিয়ালদহে হয়ে ট্রেনে বাড়ি ফেরাটাই তার কাছে শ্রেয়।

রাজ্যে পালাবদলের পর বেশ কিছুদিন রাস্তায় পর্যাপ্ত বাস চলতে দেখা গিয়েছিল। সরকারি বাসও রয়েছে। কিন্তু যতদিন দিন যাচ্ছে সন্ধ্যার পর থেকে বাস উধাও হয়ে যাচ্ছে। অফিস ফেরত যাত্রীদের হিমশিম খেতে হচ্ছে। পকেট থেকে খসচে অতিরিক্ত টাকা। সামনেই দুর্গাপুজো তার আগে রাত নামলেই শহরে বাসের এই উধাও হয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। যদিও এই সমস্যা চলবে বলে স্পষ্ট জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা প্রদীপ নারায়ণ বসু। তাঁর কথায়, ‘জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, যন্ত্রাংশের দাম বেড়েছে। সন্ধ্যার পর বাস নামিয়ে যদি যাত্রী না হয় তাহলে তো লোকসান হবে। কেউ নিজের পকেট থেকে টাকা দিয়ে বাস চালাবে না। তাই এই সমস্য়াচ চলবে। তবে দুর্গাপুজোর পর রাজ্য সরকার বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। তখন সমস্যার সমাধান হতে পারে। বিগত কয়েকবছর ধরে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধিই হয়নি। তাই যাত্রী পরিষেবা দিতে সমস্য়ার মুখে পড়তে হচ্ছে আমাদের।’

আরও পডুন: অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

একই মত অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’-র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়ের। তবে তিনি সরকারের আশ্বাসে খুশি। গতকাল, সোমবার রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছেন, পুজোর পর বাসের ভাড়া বাড়বে। সেই বিষয়ে রাহুলবাবু জানিয়েছেন, ‘করোনার পর থেকে এই সমস্যাটা চলছে। কারণ এখন যাত্রীরা সন্ধ্যার পর তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছেন। এই প্রবণতা দেখা দিচ্ছে। যার ফলে বাস সেই সময়ে রাস্তায় নামালে ফাঁকাই থাকছে সিট, তাতে লোকসান হচ্ছে। এর সঙ্গে আমাদের বিপুল ক্ষতি হচ্ছে। আয়-ব্যায় নিয়ে সমস্য়া হচ্ছে। লোকসানের জন্য বাস কমে গিয়েছে বহু রুটে। তাই একটা নির্দিষ্ট সময়ের পর বাস রাস্তায় থাকছে না।’

বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছেন, ‘আমার মতে, বাস ভাড়া বাড়ানোর বিষয়টি অনেক আগেই হওয়া উচিত ছিল। দুর্গাপুজোর পর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। ভাড়া বাড়ানোর পর বাস পরিচালকদের উচিত যাত্রীদের উন্নত সুযোগ-সুবিধা প্রদান করা। রাস্তায় আরও ভালভাবে পরিচালিত বাস প্রয়োজন, যার মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) পরিষেবাযুক্ত বাসও অন্তর্ভুক্ত থাকবে।’ এখন এটাই দেখার পুজোর পর বিশেষ করে শীতের রাতে ভাড়া বাড়লেও কতটা পরিষেবা দেয় বেসরকারি বাসগুলি। সেই দিকেই তাকিয়ে থাকছেন নিত্যযাত্রীরা।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর