অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

: ক্যামাক স্ট্রিটের বারদান শপিং কমপ্লেক্সের পর এবার নিউ মার্কেটের শ্রীরাম আর্কেড পরিদর্শন করলেন দমকল আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটের বারদান শপিং কমপ্লেক্সের পর এবার নিউ মার্কেটের শ্রীরাম আর্কেড পরিদর্শন করলেন দমকল আধিকারিকরা। রাজ্যে দুই দুটি বড় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার। তারাপীঠের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১১ জন। আর কলকাতার নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। এই ঘটনাগুলির পর রাজ্যের সমস্ত ছোট-বড় হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা, তা নিয়ে অভিযান শুরু করেছে দমকল বিভাগ। ইতিমধ্যেই অগ্নিনির্বাপণের অব্যবস্থাপনার জন্যে প্রায় ৯০০ টি হোটেলের লাইসেন্স বাতিল করা হয়েছে।

গতকাল মেট্রোপ্লাজায় শপিংমলে অভিযান চালিয়ে অনেক বিস্ফোরক তথ্য উঠে আসে দমকল বিভাগের আধিকারিকদের হাতে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ক্যামাক স্ট্রিটের বারদান শপিং কমপ্লেক্স এবং নিউ মার্কেটের শ্রীরাম আর্কেড পরিদর্শন করলেন আধিকারিকরা। যা পরিদর্শনের পর অসন্তুষ্ট তাঁরা। শ্রী রাম আর্কেডের ধূপ জ্বালিয়ে দেখার পরেও বাজল না ফায়ার অ্যালার্ম ডিটেক্টর যন্ত্র। হাউস পাইপ ও স্প্রিংক্লার কাজ করলেও কিছু কিছু ক্ষেত্রে অগ্নিনির্বাপণ যন্ত্র ঠিকঠাক কাজ করছে না। এই বিষয়ে সাউথ ডিভিশনাল হেড কোয়ার্টারের ওসি অরুন পট্টনায়েক জানালেন, শ্রীরাম মার্কেট পরিদর্শনের পর সম্পূর্ণভাবে তাঁরা সন্তুষ্ট নন। তাই কর্তৃপক্ষকে যে সমস্ত যন্ত্রতে ত্রুটি রয়েছে, সেই সমস্ত যন্ত্র অবিলম্বে ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকমের অবহেলা বরদাস্ত করা যাবে না।

নিউ মার্কেটের শ্রীরাম আর্কেড অত্যন্ত জনপ্রিয় শপিং কমপ্লেক্স। ইতিমধ্যেই এখানে পুজোর মার্কেটিং শুরু হয়ে গিয়েছে। প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় জমছে। তাই গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই অভিযান বলে জানালেন দমকল আধিকারিকরা। পুজোর সময় যাতে কলকাতার সমস্ত শপিং কমপ্লেক্স বা মলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা সুনিশ্চিত থাকে সেটাই খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। এই বিষয়ে শ্রী রাম আর্কেড ব্যবসায়ী সমিতির সভাপতি জ্যাকি সামথানি জানালেন, কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে। সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করা হবে। তবে তাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সবদিক থেকে ভাল রয়েছে। তাঁর দাবি, সিটিমার্টে আগুন লাগার সময় শ্রী রাম আর্কেড থেকে জল সরবরাহ করা হয়েছিল। যার ফলে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া গিয়েছিল। 

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?