উপনির্বাচন মিটলেই তৃণমূলের সংগঠনে বড়সড় ঝাঁকুনি, রদবদল চূড়ান্ত

বড়সড় ঝাঁকুনির মুখে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠন। দলে যাদের পারফম্যান্স খারাপ তাঁদের সকলকেই বদল করে দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা মিটে গিয়েছে। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণের পালাও সম্পন্ন হয়ে যাবে। তার মধ্যেই মিটে যাবে ছট আর জগদ্ধাত্রী পুজোও। আর তারপরে পরেই বড়সড় ঝাঁকুনির মুখে পড়তে চলেছে রাজ্যের(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সংগঠন। জোড়াফুল সূত্রের খবর, কার্যত দলের বেশ কিছু নেতার পদ যেতে বসেছে আগামী দিনে। সেই সঙ্গে নতুন মুখও তুলে আনা হবে সংগঠনে। এই রদবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। গোটা বিষয়টি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি(Subrata Bakshi) নিজে দেখভাল করলেও সবটাই হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নির্দেশে। লোকসভা ভোটের ফলের নিরিখে যে এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে, সেখানকার ব্লক, অঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি দলের যে সমস্ত পদাধিকারীর পারফম্যান্স খারাপ তাঁদের সকলকেই বদল করে দেওয়া হচ্ছে। পরিবর্তে আনা হচ্ছে নতুন মুখ।  

আরও পড়ুন, বেসরকারি বাস নিয়ে মুখ্যসচিবকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হাতে রয়েছে মাত্র ১৫ মাস সময়। আগামী বছরের গোড়া থেকেই ছাব্বিশের মহারণের জন্য প্রস্তুতি শুরু করে দেবে তৃণমূল। ২০২৫ সালটি তৃণমূলের কাছে তাই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার কাজ চালাবেন জোড়াফুল শিবিরের সৈনিকরা। এরই মধ্যে সংগঠনের যে জায়গাগুলিতে ফাঁক-ফোকর রয়েছে, তা ভরাট করে নিতে চায় জোড়াফুল শিবির। সেই সূত্রেই তৃণমূলের অন্দরে খবর, উৎসব পর্ব মিটলেই দলের অভ্যন্তরে সাংগঠনিক পরিসরে রদবদল করা হবে। সাংগঠনিক একটি ঝাঁকুনি দেওয়া হবে বলেই তৃণমূল সূত্রে খবর। উল্লেখ্য, একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক ইঙ্গিত দিয়েছিলেন, ‘পারফরম্যান্সই হল শেষকথা। তিনমাসের মধ্যেই ফল পাবেন।’ সেই পারফরম্যান্সই এখন পদহারানো ও পদপ্রাপ্তির ক্ষেত্রে বড়সড় ভূমিকা নিতে চলেছে।

আরও পড়ুন, ‘আমি নির্দোষ’, দাবি সঞ্জয়ের, তবুও চার্জ গঠনের প্রক্রিয়া শেষ

চলতি বছরের লোকসভা নির্বাচনে এ রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২৯টি আসন দখল করে রাজ্য রাজনীতিতে অনেকটা এগিয়ে থাকলেও শহরাঞ্চলে তৃণমূলের আশানুরূপ ফল হয়নি। ওয়ার্ড এবং গোটা পুরসভাতেও একাধিক জায়গায় পিছিয়ে তৃণমূল। রাজ্য সরকারের যখন এত উন্নয়নমূলক কাজ চলছে, তখন সাংগঠনিক কোন গাফিলতির জন্য শহরাঞ্চলের মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন, সেটাই পর্যালোচনা করছেন জোড়াফুল নেতৃত্ব। তার ভিত্তিতে ওয়ার্ড সভাপতিসহ শহরাঞ্চলের যে-সমস্ত নেতাকে দলীয় পদ দেওয়া হয়েছিল, তাঁরা সেই পদ আঁকড়ে থাকলেও সাংগঠনিক কাজে গাফিলতি করছেন কি না, তা নিয়ে নজরদারি চালাচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব। একাধিক জেলা সভাপতি এবং শাখা সংগঠনে অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সঠিকভাবে কাজ করছেন না বলে দলের নজরে এসেছে। তাঁদের পদেও বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দলকে বারবার অস্বস্তির মুখে ফেলছেন, বিতর্কে জড়াচ্ছেন, কোন্দল করছেন—দলের নজরে এমন নেতাদেরও কার্যকলাপ রয়েছে। সেই সঙ্গে যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থকেই গুরুত্ব দিচ্ছেন, তাঁদেরকেও রেয়াত করা হবে না বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।  

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর