সন্দেশখালিতে ভোলানাথ ঘোষকে খুনের ছকে গ্রেফতার, তিনদিনের মাথায় ধৃত দু’‌জন

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। তার জেরে মারা যায় ভোলানাথের ছেলে এবং গাড়ির চালক। প্রাণে বেঁচে যান ভোলা। এই ভোলা শাহজাহান মামলার অন্যতম সাক্ষী। এবার ওই ঘটনার তিনদিন পর পুলিশ গ্রেফতার করেছে রহুল কুদ্দুস মোল্লা ও গফফর শেখকে। ভোলানাথের গাড়ি নজরদারি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কুদ্দুস মোল্লা ও গফফর শেখকে। যেদিন এই পথ দুর্ঘটনা ঘটে সেদিন রহুল কুদ্দুস শেখ নজরদারি রেখেছিল ভোলার গাড়িতে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অধরা এখনও পাঁচ অভিযুক্ত।

এদিকে এই দুর্ঘটনার দিন অভিযোগ ওঠে জেলে বসেই শেখ শাহজাহান খুনের ছক কষেছিল প্রধান সাক্ষী ভোলাকে। তারপর কেটে যায় তিনদিন। কোথায় মূল অভিযুক্ত?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। সন্দেশখালিতে ভোলানাথ ঘোষকে খুনের ছক কষা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আলিম মোল্লা, নজরুল মোল্লা–সহ আটজনের বিরুদ্ধে ন্যাজাটের রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছিল। ভোলানাথ ঘোষ তাঁর আইনজীবী কালীচরণ মণ্ডলকে নিয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছিলেন। ২০২২ সালের একটি ধর্ষণ মামলায় নাম রয়েছে শেখ শাহজাহানের। সেই মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। আর তাঁকেই খুন করার ছক হয়েছিল বলে অভিযোগ।

অন্যদিকে বুধবার বাসন্তী হাইওয়েতে একটি ট্রাক পিষে দেয় ভোলানাথের গাড়ি। তাঁর ছেলে সত্যজিৎ ঘোষ ও তাঁদের গাড়ির চালক শাহনুর আলমের মৃত্যু হয়। আহত হন ভোলানাথও। সেদিনের ঘটনার পর ভোলানাথের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ অভিযোগ তুলেছিলেন, জেলে বসেই সমস্ত কিছু পরিকল্পনা করেছে শাহজাহান। সূত্রের খবর, লাউখালির আলিম মোল্লা বুধবার ট্রাক চালাচ্ছিল। অভিযোগপত্রে নাম রয়েছে তার। আবার নজরুল মোল্লা নামে আরও একজনের নাম রয়েছে। যে ঘটনার পরে আলিমকে পালাতে সাহায্য করেছিল। আর পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রুহুল শেখ। শুক্রবার বেশি রাতে দক্ষিণ ২৪ পরগনা থেকে রহুল কুদ্দুস মোল্লা ও গফফর শেখকে গ্রেফতার করা হয়।

এছাড়া সন্দেশখালির বয়ারমারিতে গাড়ি চাপা দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ। তবে ধৃতদের আজ, শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। ধৃতকে হেফাজতে নিয়ে অন্যান্য অভিযুক্তের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। এই ভোলা ঘোষ শাহজাহানের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা মামলার অন্যতম সাক্ষী। সংবাদমাধ্যমে ভোলা বলেন, ‘‌একটা র‌্যাকেট চলছে। জেলে বসেই শেখ শাহজাহান সব পরিকল্পনা করেছিল। আমি দেখেছিলাম আলিম মোল্লা গাড়ি চালাচ্ছিল। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।’‌

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের