১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

রানাঘাটের রথতলা বাজারের গলি থেকে জাপানের নাগোয়া। দীর্ঘ ১৮ বছরের লড়াই, একাধিক চোট এবং বারবার জাতীয় দলে সুযোগ না পাওয়ার যন্ত্রণা পেরিয়ে অবশেষে স্বপ্নপূরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রানাঘাটের রথতলা বাজারের গলি থেকে জাপানের নাগোয়া। দীর্ঘ ১৮ বছরের লড়াই, একাধিক চোট এবং বারবার জাতীয় দলে সুযোগ না পাওয়ার যন্ত্রণা পেরিয়ে অবশেষে স্বপ্নপূরণ। ২০২৬ এশিয়াডে ভারতীয় মহিলা কবাডি দলের হয়ে সোনা জিতে নজর কাড়লেন রানাঘাটের মেয়ে পিঙ্কি রায়। ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ৩৩ বছর বয়সে প্রথমবার দেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে নেমেই সোনার পদক জিতলেন তিনি। ইতিমধ্যেই পদক নিয়ে নিজের রাজ্য বাংলায় ফিরেছেন পিঙ্কি। তাঁর স্বপ্ন, বাংলায় কবাডি অ্যাকাডেমি গড়ার।

স্কুলের মাঠেই কবাডিতে হাতেখড়ি পিঙ্কির। স্কুলের স্পোর্টস শিক্ষকের উৎসাহে খেলোয়াড় জীবন শুরু হয় তাঁর। বাংলার হয়ে রাজ্য ও জাতীয় স্তরে খেলার পর যোগ দেন রেলের দলে। কিন্তু ভারতীয় দলের চূড়ান্ত একাদশে জায়গা পাওয়ার স্বপ্ন পূরণ হতে তাঁর সময় লেগেছে দীর্ঘ ১৮ বছর। শৈশবেই বাবাকে হারিয়েছেন পিঙ্কি। মা চণ্ডী রায় থিয়েটার করে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের বড় করে তোলার লড়াই চালিয়ে গিয়েছিলেন। ২০১৭ সালে মায়ের মৃত্যু হয়। কিন্তু হার মানেননি, সংসারের সব প্রতিকূলতা ছাড়িয়ে খেলা চালিয়ে গিয়েছেন। অবশেষে ফল মিলল।

এশিয়ান গেমসে সোনা জয়ের পর পিঙ্কি জানিয়েছেন, বাবা-মা বেঁচে থাকলে তাঁর এই সাফল্যে ভীষণ খুশি হতেন। মায়ের পরিশ্রমেই তাঁর জীবনের ভিত তৈরি হয়েছে। তবে পিঙ্কির লড়াইয়ে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল চোট। ২০১৩ সালে হাঁটুর অস্ত্রোপচার হয় তাঁর। ২০১৯ সালে দক্ষিণ এশীয় গেমসের শিবিরে সুযোগ পেয়েও ফের হাঁটুর অস্ত্রোপচারের কারণে সরে যেতে হয়। ২০২৪ সালে বিশ্বকাপের শিবিরে জায়গা পেলেও মূল দলে সুযোগ হয়নি। অবশেষে ২০২৬ সালে পূরণ হল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।

২০১৬ সাল থেকে সাউথ সেন্ট্রাল রেলের সঙ্গে যুক্ত পিঙ্কি। বর্তমানে হায়দরাবাদে কর্মরত। তবে নিজের রাজ্যে ফিরে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। বাংলায় সুযোগ পেলে কলকাতায় ফিরবেন। পাশাপাশি, একটি কবাডি অ্যাকাডেমি গড়ে তুলে বাংলার নতুন প্রতিভাদের প্রশিক্ষণ দেওয়ার স্বপ্নও দেখছেন তিনি। এশিয়ান গেমসের সোনা জয়ের পর আগামী বছরের বিশ্বকাপকে পাখির চোখ করেছেন পিঙ্কি। আরও দু’বছর খেলার পরিকল্পনা রয়েছে তাঁর। রানাঘাটের এই মেয়ের সাফল্য এখন শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলার কবাডির ভবিষ্যৎ নিয়েও নতুন আশার আলো দেখাচ্ছে।

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং