Loading live market data...
Loading active stocks...
Connecting...

আবারও পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু Kharagpur IIT-তে

আবারও পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল Kharagpur IIT-তে। মৃত ছাত্রের নাম কে কিরণ চন্দ্র(২১)। বাড়ি তেলেঙ্গানায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর(Students Unnatural Death) ঘটনা ঘটল দেশ তথা রাজ্যের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান Kharagpur IIT-তে। মৃত ছাত্রের নাম কে কিরণ চন্দ্র(২১)। বাড়ি তেলেঙ্গানায়(Telengana)। সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের?(Electrical Engineering) চতুর্থ বর্ষের পড়ুয়া ছিল। কী ভাবে তাঁর মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় আইআইটি চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক ১ বছর আগে অসমের বাসিন্দা ফাইজ়ান আহমেদ নামে এক পড়ুয়ারও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল Kharagpur IIT-তে। তাঁর দেহ উদ্ধার হয়েছিল IIT’র হস্টেলের একটি ঘর থেকে। সেই মৃত্যু নিয়ে ব্যাপক জলঘোলা হয়। মামলা পৌঁছয় কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। তারই মধ্যে এ বছর জুনে তামিলনাড়ুর বাসিন্দা ২২ বছরের সুরিয়া দীপনেরও অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল দেশের অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে।

জানা গিয়েছে, Kharagpur IIT-তে ক্যাম্পাসের লালবাহাদুর শাস্ত্রী হলে থাকত কে কিরণ চন্দ্র। গতকাল রাত ১২টা নাগাদ তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান হলের অন্যান্য ছাত্ররা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, হাসপাতালে পৌঁছানোর পরও বেঁচে ছিলেন কিরণ চন্দ্র। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক। কিরণের ভাইও Kharagpur IIT’র পড়ুয়া। ভাইয়ের উপস্থিতিতেই নাকি মৃত্যুর কোলে ঢলে পড়ে কিরণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন কে কিরণ চন্দ্র। কিন্তু কেন ও কী এমন কারণ ঘটল যে এই চরম পদক্ষেপ করল সে তা জানার চেষ্টা করছে পুলিশ।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর