হাতির আক্রমণ অব্যাহত জঙ্গলমহলে, ফের আহত এক ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: হাতির আক্রমন কিছুতে পিছু ছাড়ছে না জঙ্গলমহলের। প্রতিমুহূর্তে ঝাড়গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায় দলছুট হাতির দল লোকালয়ে ঢুকে আক্রমণ চালাচ্ছে। ইতিমধ্যে হাতির আক্রমণে ও হামলায় মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ফের হাতির আক্রমণে আশঙ্কাজনক ঝাড়গ্রামের বনকাটিয়া গ্ৰামের(Bankatia Village) এক ব্যাক্তি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই আহত ব্যাক্তির নাম নিতাই পাতর।

বাড়ি ঝাড়গ্রামের বড়শোল থানার(Barosol P.S.) বনকাটিয়া গ্ৰামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দেয় চাঞ্চল্য। তড়িঘড়ি ওই ব্যাক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া গ্ৰামীন হাসপাতালে। বর্তমান তিনি তপসিয়া গ্ৰামীন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে দাঁপিয়ে বেড়াচ্ছে দলছুট দাঁতাল হাতির দল।

হাতির তাণ্ডবে ইতিমধ্যেই মৃত্যু মিছিল ঝাড়গ্রামে(Jhargram) ।তার উপর হাতির আক্রমণ অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষজন। বন বিভাগকে তৎপরতার সঙ্গে দলছুট হাতির দলকে ওই এলাকা থেকে জঙ্গলে ফেরানোর দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। ইতিমধ্যে হাতির ভয়ে এলাকায় বেরোনো বন্ধ করে দিয়েছেন স্থানীয় মানুষজন।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং