আবার তাণ্ডব হাতির, ঘর- ভাঁড়ার ভেঙে চলল ধান লুঠ

ভেঙে ফেলে দেওয়াল। তারপর ধান খেতে শুরু করে। ধান খেয়ে সেই ধান রাখার ডুলি শুঁড়ে তুলে চম্পট দেয় ওই বুনো দাঁতালটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও দাঁতালের (ELEPHANT) তাণ্ডব। খাবারের সন্ধানে ফের লোকালয়ে ঢুকে পড়ে হাতি। এরপরেই চালায় ধান লুঠ। শুধু তাই নয় ভাঙে বাড়ি, ধানের গোলা। ধূপগুড়ির (DHUPGURI) ঘটনা। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেমে এসেছে আতঙ্ক। তৎপর বনদফতর (FOREST DEPARTMENT)।  

জানা গিয়েছে, খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি হাতি। স্থানীয় এক বাসিন্দার   ঘরের দেওয়াল ভেঙেও ফেলে ওই হাতি। ঘরের ধান বোঝাই ডুলি নিয়ে চম্পট দেয় দাঁতাল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধূপগুড়ি নিরঞ্জন পাঠ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার সোনাখালি জঙ্গল থেকে একটি হাতি ঢুকে পড়ে এলাকায়। তারপরেই চালানো শুরু করে তাণ্ডব। হামলা চালায় যোগেন্দ্র নাথ রায় নামে এক ব্যক্তির বাড়িতে। এরপরেই ক্ষতিগ্রস্ত হয় ওই বাড়ি। ভেঙে যায় একাংশ।

শুধু বাড়ির একটি অংশে হামলা চালানো নয়। বাড়ির পাশে ছিল আলাদা ভাঁড়ার ঘর। জানা গিয়েছে, সেই ভাঁড়ার  ঘরের জানালা উপড়ে ফেলে হাতিটি। ভেঙে ফেলে দেওয়াল। তারপর ধান খেতে শুরু করে। ধান খেয়ে সেই ধান রাখার ডুলি শুঁড়ে তুলে চম্পট দেয় ওই বুনো দাঁতালটি। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকট শব্দ পেয়ে বাড়ির লোকজন আন্দাজ করতে পারেন এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতি। প্রথমে আতঙ্কে কেউই বেরোননি। এরপর হাতি চলে যেতেই পরিবারের লোকেরা বেরিয়ে আসেন। দেখতে পাওয়া যায় বাড়ির দেওয়াল ভাঙা। আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে কিছুটা দূর পর্যন্ত ধান পড়ে রয়েছে। বাড়ি থেকে কিছু দূরে ওই ধানের ডুলি উদ্ধার করা হয়। প্রতিনিয়ত হাতির হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের আবেদন, হাতির প্রবেশ আটকাতে বিশেষ ব্যবস্থা নিক বনদফতর। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের আধিকারিক ও কর্মীরা তৎপর।

ছবি: প্রতীকী 

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের