এই মুহূর্তে

সাতসকালে পাতালপথে বিদ্যুৎ বিভ্রাট, দিনের আলোয় রাতের অন্ধকার, একঘণ্টা পর স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ব্লু লাইনে ব্যাপক মেট্রো বিভ্রাট। হঠাৎ চলন্ত মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় নাকাল হন অফিসযাত্রীরা। আর তার জেরে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গের মধ্যেই থমকে গেল মেট্রো। বদ্ধ এবং অন্ধকার পরিবেশে উদ্বেগ তৈরি হয় যাত্রীদের মনে। সপ্তাহের শুরুতেই অফিস যাতায়াত রীতিমতো বানচাল হয়ে যায়। এই নিয়ে পর পর তিনবার দু’‌সপ্তাহে পাতালপথে বিভ্রাট দেখা দিয়েছে। গোটা ঘটনা ঘিরে পুনরায় প্রশ্ন উঠল শহর কলকাতাকে জুড়ে দেওয়া সবচেয়ে পুরনো রুট ব্লু লাইন নিয়ে।

এদিকে সকাল ৭টা ১৫ মিনিট থেকেই সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত প্রায় এক ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে চলাচল করতে থাকে মেট্রো। পরে সকাল ৮টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু করা হয়। তবে সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয় পৌনে ৯টা নাগাদ। ততক্ষণ ভাঙা পথে পরিষেবা চালু রাখা হয় মেট্রো পরিষেবা। মঙ্গলবার মেট্রো স্টেশনে পৌঁছে যাত্রীরা জানতে পারেন পরিষেবা আংশিকভাবে বন্ধ রয়েছে। কেন এই বিভ্রাট?‌ এই প্রশ্নের উত্তর শুরুতে মেট্রোর তরফে জানানো হয়নি। শুধু ঘোষণা করা হয়েছে, অনিবার্য কারণবশত উত্তমকুমার থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ।

অন্যদিকে এই ঘটনায় বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হয়, অনিবার্য কারণে আপাতত সম্পূর্ণ পথে পরিষেবা চালানো যাচ্ছে না। এই বিভ্রাটের জেরে সমস্যায় পড়েছেন বহু যাত্রী। কলকাতা মেট্রোর পরিষেবা নিয়েও ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। অফিসযাত্রী মধুরিমা রায় বলেন, ‘‌এটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টিকিট কেটে নীচে গিয়ে জানতে পারলাম মেট্রো মিলবে না। তাহলে টিকিট দিল কেন?‌ আবার সেখান থেকে এসে রাস্তা থেকে বাস ধরতে হল। এতে অফিস পৌঁছতে দেরি হয়ে যাবে।’‌ আইটি এক্সিকিউটিভ নীহারেন্দু বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বললেন, ‘‌গ্রীণ লাইন চালু হওয়ার পর থেকেই এই বিপত্তি যেন মারাত্মক বেড়ে গিয়েছে। তাই প্রায়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে।’‌

এছাড়া মেট্রো কর্তৃপক্ষ বেশ কিছুক্ষণ পর এই বিভ্রাটের কারণ জানিয়ে দেন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বিদ্যুৎ বিভ্রাটের জেরেই এই সমস্যার সূত্রপাত। বিদ্যুৎ সংক্রান্ত কোন একটি গোলযোগের কারণেই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে মেট্রো। স্বাভাবিক কারণেই যাত্রীদের উদ্বিগ্ন হতে বারণ করে মেট্রো কর্তৃপক্ষ। এরপর শুরু হয় উদ্ধার প্রক্রিয়া। দ্রুত যাত্রীদের মেট্রো স্টেশনে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মাঝে সুড়ঙ্গে একটি মেট্রো আটকে পড়ে। তার জেরেই এই বিপত্তি ঘটেছে। ফলে দিনের আলোয় রাতের অন্ধকার দেখলেন যাত্রীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ