কেষ্ট’র অনুপস্থিতিতে জমি ফেরতের সুর চড়ল শিবপুরে, মাথাব্যাথা নবান্নের

অধিগৃহীত জমি ফেরতের দাবিতে আবারও পোস্টার পড়ল শিবপুর মৌজায়। কেষ্ট'র অনুপস্থিতিতে কৃষকদের আন্দোলন মাথা ব্যাথা বাড়াল নবান্নের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেষ্টমামা(Anubrata Mondol) নিজ জেলা, নিজ রাজ্য ছাড়া হতেই জমি ফেরাবার দাবিতে সুর চড়ল শিবপুরের(Shibpur) কৃষকদের মধ্যে যা নবান্নের(Nabanna) মাথাব্যাথার কারণ হয়ে উঠল। অধিগৃহীত জমিতে শিল্প করতে হবে, তা না হলে ফেরত দিতে হবে জমি। সেই দাবিতে রবিবার ফের পোস্টার(Postar) দেওয়া হল শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের তরফে। শিবপুর মৌজার অন্তর্গত কাশিপুর, নুরপুর, সুপুরসহ পার্শ্ববর্তী এলাকায় এই পোস্টার দেওয়া হয়।

আরও পড়ুন মোদির সাক্ষাৎপ্রার্থী বঙ্গ বিজেপির শুভেন্দু বিরোধীরা

বীরভূম(Birbhum) জেলার অন্যতম মহকুমা শহর বোলপুরের কাছেই রয়েছে শিবপুর মৌজা। সেখানেই বাম আমলে একরকম জোর করেই ৩০০ একর জমির অধিগ্রহণ করা হয় শিল্পের জন্য। কিন্তু দীর্ঘদিন জমি পড়ে থাকলেও সেখানে শিল্প করা হয়নি। ২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটলে প্রথমে রাজ্য সরকারের তরফে জান্নো হয়েছিল ওই জমিতে কাঁসা-পিতলের হাব তৈরি করা হবে। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ঘোষণা করেছিলেন শিবপুরের জমিতে হবে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও আবাসন প্রকল্প। সেই ঘোষণার পরই বেঁকে বসেন জমিদাতা কৃষকদের একাংশ। তারা দাবি তোলেন শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শিল্পই করতে হবে। তা না হলে ফেরত দিতে হবে জমি। জমিদাতা অনিচ্ছুক কৃষকদের নিয়ে গড়ে ওঠে শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চ। শুরু হয় জমি ফেরতের দাবিতে আন্দোলন। সেই আন্দোলনের মাঝেই অধিকৃত জমিতে শুরু হয়ে যায় বিশ্ববিদ্যালয় ও আবাসন তৈরির কাজ। সেই কাজ এখনও চলছে।

আরও পড়ুন জয়ের লক্ষ্যে পঞ্চায়েত ভোটের আগেই জেলায় জেলায় সভা অভিষেকের

এদিকে গরু পাচার মামলায় কেষ্ট মামার দিল্লি যাত্রার পর থেকেই ফের কৃষকদের আন্দোলন নতুন করে গতি পেয়েছে। জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের তরফে জমি ফেরতের দাবিতে পোস্টার দেওয়া হয়েছে। তাদের দাবি একটাই, শিল্পের জন্য অধিকৃত জমিতে শিল্প করতে হবে না হলে ফেরত দিতে হবে। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে এই জমি অধিকৃত হয়ে রয়েছে। তাঁরা সকলেই জমি দিয়েছিলেন এখানে শিল্প গড়ে তোলার জন্য, কর্মসংস্থান হবে সেই ভাবনা থেকে। কিন্তু তা না হয়ে আবাসন ও বিশ্ববিদ্যালয় হচ্ছে। তাই তাঁদের দাবি না মানলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার বাজারে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের