এবার পাঁশকুড়ায় কলেজ পড়ুয়াকে ৱ্যাগিং ? পা ভেঙে দেওয়ার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেশ না কাটতেই এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ৱ্যাগিং- র অভিযোগ।দ্বিতীয় বর্ষের ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকি। অভিযোগের তীর কলেজের দুই ছাত্র নেতার বিরুদ্ধে।পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের(Paskura Sidhinath Mahavidalay) ইংরেজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রদীপ কুমার ঘনা।

অভিযোগ, একটি রাজনৈতিক দলের কলকাতার সমাবেশে তাকে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ফোনে পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। আতঙ্কে ওই পড়ুয়া কলেজে যেতে পারছেন না। অভিযোগ কলেজের দুই ছাত্র নেতার বিরুদ্ধে।এই অভিযোগে নিয়ে কলেজের অধ্যক্ষ ও কলেজের অ্যান্টি ৱ্যাগিং সেলের(Anti Ragging Cell) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের বাবা।

যদিও ওই কলেজের ছাত্র সংসদের দায়িত্বে থাকা তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,  সমাবেশে যোগ দেওয়ার জন্য কাউকে চাপ দেওয়ার হয়নি। এই অভিযোগে মিথ্যা। তাকে পা ভেঙে দেওয়ার কথা বলা হলেও সেটা বন্ধুত্বের ছলে বলা হয়েছে।ৱ্যাগিং- র অভিযোগ মানতে নারাজ তারা। কিন্তু কেন এই ধরনের কথা বলা হবে বন্ধুত্বের ছলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) ঘটনার পর তাই কোনোভাবেই হালকা ভাবে নিতে নারাজ কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসন সকলেই।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের