খেজুরিতে তৃণমূলের বন্ধ দলীয় কার্যালয় খুলে দিলেন স্থানীয়রাই

Share:

নিজস্ব প্রতিনিধি, খেজুরি: খেজুরিতে তৃণমূলের বেশ কয়েকটি বন্ধ থাকা পার্টি অফিস খুলল রবিবার ।তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের উপস্থিতিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওই পার্টি অফিস গুলো খুলে দেয়। খেজুরির বাঁশগোড়া থেকে আশাভবন পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করে পার্টি অফিস খোলেন তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ।পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বারে বারে উত্তপ্ত হয়ে উঠে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি।পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর থেকে খেজুরির বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর, তৃণমূলের(TMC) পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠে বিজেপির(BJP) বিরুদ্ধে।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের উপস্থিতিতে খেজুরি(Khejuri) ১ ব্লকের বাঁশগোড়া, ধোবাপুকুর, কামারদা সিনেমা হল ও আশাভবনে বেশ কয়েকদিন বন্ধ থাকা তৃণমূলের পার্টি অফিস গুলোর তালা খোলা হয়। খেজুরির বাঁশগোড়া থেকে আশাভবন পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করে পার্টি অফিস খুললেন তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি বলেন, যেসব পাটি অফিস গুলো বন্ধ হয়েছিল সেগুলি আমরা খুলে দিলাম।

কিছু লোক আমাদের পার্টি অফিস দখল করেছিল এই খেজুরিতে শান্তি প্রতিষ্ঠা হবে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে হবে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে সেই উন্নয়ন দিয়েই আমরা রাজনীতি করব। কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে বিভিন্ন অস্ত্রের সাহায্য নিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করলেও মায়েরা আছে, আমি মায়েদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা রুখে দাঁড়াবেন। আজকে এই যে দলীয় কার্যালয়, যেগুলো বন্ধ করে দিয়েছিল বিজেপি, সেই গুলো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুলে দিয়েছেন।

আমরা শুধু তাদের পাশে থেকেছি। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আগামী দিনেও খেজুরির জনসাধারণ বিজেপিকে ঠিক এইভাবে রাস্তা দেখাবে। আগামী লোকসভা নির্বাচনে এই খেজুরী বিধানসভা(Khejuri Assembly) থেকে আমরা ৫০ হাজারের বেশি লিড নিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব বলে তিনি দাবি করেন। এরি নেই পার্টি অফিসগুলো খোলা এবং মিছিলকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল ওইসব এলাকায়।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা