চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলপাইগুড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ, নূন্যতম মজুরির দাবি

নিজস্ব প্রতিনিধি: চা শ্রমিকদের বিক্ষোভ আন্দোলনে উত্তাল জলপাইগুড়ি। নূন্যতম মজুরির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান জলপাইগুড়ির চা শ্রমিকরা। এদিন জলপাইগুড়ি লেবার কমিশনারের দফতর ঘেরাও করে বেশকিছুক্ষণ ধরে চলে শ্রমিকদের বিক্ষোভ।

বৃহস্পতিবার জয়েন্ট ফোরামের নেতৃত্বে চা শ্রমিকরা জলপাইগুড়ি লেবার কমিশনারের দফতর ঘেরাও করেন। মজুরি বাড়ানোর দাবিতে এদিন শ্রমিকরা এদিন বিক্ষোভ আন্দোলনে সামিল হন। কাজ বন্ধ রেখে চা শ্রমিকরা এদিন বিক্ষোভে সামিল হন। যৌথ মঞ্চের আয়োজনে প্রথমে চা শ্রমিকরা এদিন জড়ো হন । তার পর শহরের পথে পতাকা নিয়ে বিশাল মিছিল করে শহর পরিক্রমা করেন চা শ্রমিকরা। সে মিছিল এগোয় জলপাইগুড়ি জেলার লেবার কমিশনারের দফতরের দিকে। লেবার কমিশনারের দফতর ঘেরাও করে এদিন শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন।  জেলা অফিসে বিক্ষোভ দেয়াখানোর পাসাপাশি এদিন জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লকে বিডিও অফিসগুলিতেও বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেন তাঁরা।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগেও পশ্চিমবঙ্গে চা বাগানের কর্মীদের ন্যূনতম মজুরির দাবিতে সরব হয়েছেন অনেকে। কিন্তু কার্যক্ষেত্রে চা শ্রমিকদের সেই দাবি পূরণ হয়নি। প্রায় ৩০০ চা বাগানে ৩ লাখের বেশি কর্মচারী রয়েছেন যাঁরা তরাই ও ডুয়ার্স অঞ্চলের চা বাগানগুলিতে কাজ করেন। রাজ্যের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কোচবিহার জেলায় এই তরাই ও ডুয়ার্স অঞ্চলের বেশিরভাগটাই পড়ে। বিভিন্ন ট্রেড ইউনিয়ন এই ইস্যু নিয়ে একাধিকবার সরব হয়েছেন। কিন্তু মেলেনি কোনও সমাধানসূত্র। একাধিক বার এই বিষয় নিয়ে আন্দোলন হয়েছে। বিক্ষোভও হয়েছে। আলোচনাও হয়েছে। কিন্তু চা শ্রমিকদের দাবি পুরণ হয়নি বলে অভিযোগ।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ