পুজোর পর ফেলে দেওয়া ফুলেই বানানো হবে ধূপকাঠি, আবির! দূষণ রুখতে বড় উদ্যোগ রাজ্যের

হিন্দুধর্মে যে কোনও পুজোয় ফুলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার। কিন্তু পুজো হয়ে গেলে, সেই ফুল কেউ যত্ন করে রাখে, আবার কেউ ফেলে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মে যে কোনও পুজোয় ফুলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার। কিন্তু পুজো হয়ে গেলে, সেই ফুল কেউ যত্ন করে রাখে, আবার কেউ ফেলে দেয়। কিন্তু কারও কারও অভিমত, ভগবানের পায়ের ফুল যেখানে সেখানে ফেলা যাবে না। তাই পুজো শেষে পুজোয় ব্যবহৃত যাবতীয় সামগ্রী, ফুল-সহ পুকুরে বা নদীতে ফেলে দেওয়া হয়। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই দূষিত হচ্ছে পরিবেশ। সেদিকে নজর দিয়েই এবার মন্দিরে ব্যবহৃত পুজোর ফুল নিয়ে বড় উদ্যোগ রাজ্য সরকারের।

ফেলে দেওয়া, পড়ে থাকা ফুল নিয়ে তৈরি হবে ভেষজ আবির, ধূপকাঠি। ফুলের নির্যাস বেরোবে ধূপের সুগন্ধ। এমনই উদ্যোগের কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি কলকাতার চিনার পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে, বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, প্রতিদিন রাজ্যে বিপুল পরিমাণ ফুল-মালা ব্যবহার করা হয়। পুজো শেষে সেই ফুল নদী বা পুকুরে ফেলে দেওয়া হয়। যার ফলে আবর্জনা স্তুপের সঙ্গে মিশে পরিবেশ দূষিত হচ্ছে। এই সমস্যা মোকাবিলার জন্যে অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই ফেলে দেওয়া ফুল দিয়ে আবির-ধূপকাঠি বানানো হবে। এক্ষেত্রে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি পরিবেশ দূষণ কমবে।

চিনার পার্কে ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে আয়োজিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল ছাড়াও রাজ্যের মন্ত্রী দুধ কুমার মণ্ডল-সহ বহু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

‘যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের

১২২ এজেন্সি ব্ল্যাকলিস্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে বিস্ফোরক দাবি নিশীথের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়