ডিগবাজি খেয়ে ভোটের মুখে বিজেপিতে লিয়েন্ডার পেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট আসবে আর রাজনৈতিক দলে যোগদান মেলা হবে না এটা সেই সোনার পাথর বাটির মতো বিষয়। বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজনৈতিক দলগুলিতে শুরু হয়েছে যোগদান পর্ব। এবার ডিগবাজি খেয়ে ভোটের মুখে বিজেপিতে যোগ দিলেন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। 

পাকা কথা হয়ে গিয়েছিল আগেই। কলকাতায় নিউ টাউনের হোটেলে এক সপ্তাহ আগেই যোগদান নিয়ে কথা হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিক যোগদান ছিল কেবল সময়ের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হয়েছে  মঙ্গলবার।  নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর উপস্থিতিতে বিজেপিতে যোগ  দিয়েছেন প্রাক্তন টেনিস  তারকা লিয়েন্ডার পেজ। এই যোগদান পর্বে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের নেতাও। ভোটের আগে বিজেপিতে মেগা এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।    

আরও পড়ুন: ‘তৃণমূল এখন সমুদ্র, কেউ কিছু করতে পারবে না’, চন্দ্রকোণা থেকে হুঁশিয়ারি মমতার

সূত্রের খবর,  টেনিস তারকা প্রায় আট মাস আগে দিল্লিতে বিজেপি-র সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই সময় কিছু জানা না গেলেও কলকাতায় বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার পরেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। নিউ টাউনের হোটেলে রাজ্যের নেয়াতদের পাশাপাশি তিনি সাক্ষাৎ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে। যদিও রাজনীতির ময়দানে লিয়েন্ডার নতুন নন। কারণ ২০২২ সালে গোয়ায় বিধানসভা ভোটের আগে ২০২১ সালে  গোয়ায়  তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন।  তবে  তাঁকে তৃণমূলের হয়ে সক্রিয় রাজনীতিতে  দেখা যায়নি । এবার বাংলায় ভোটের আবহে তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে । ভোটমুখী বাংলায় প্রাক্তন এই টেনিস খেলোয়াড়কে কোন ভূমিকায় দেখা যাবে সেই দিকেই নজর থাকবে সকলের।  

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর