২৬-এর ভোটের আগে হাসনাবাদে বিরোধী শিবিরে বড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, হাসনাবাদ : প্রতি নির্বাচনের আগেই চলে রাজনৈতিক দলের ঘর ভাঙার খেলা। একপক্ষ অন্যপক্ষের ঘর ভেঙে নিজের শক্তি বৃদ্ধি করে। আসন্ন বিধানসভা নির্বাচনেও তা অব্যাহত রয়েছে। হাসনাবাদে নিজেদের শক্তিবৃদ্ধি করেছে তৃণমূল। কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কয়েকশো কর্মী সমর্থক।

নির্বাচন প্রায় দোরগোড়ায়। হাসনাবাদ ব্লকের বরুণহাট ও কাটাখালি এলাকায় ফের বিরোধী শিবিরে বড় ভাঙনের ছবি সামনে এসেছে। কংগ্রেস ছেড়ে কয়েকশো কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। তাঁরাই উপস্থিত থেকে বিরোধী দল থেকে আসা কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।

কর্মী বৈঠকের মাধ্যমে এদিনের কর্মসূচি শুরু হয়। সেখানেই কংগ্রেসের কর্মী-সমর্থকরা যোগদান করলেন। এরপর নতুন ও পুরনো কর্মী-সমর্থকদের নিয়ে একটি র‍্যালি বের করা হয়। দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছে দলীয় নেতৃত্ব। আসন্ন নির্বাচনে জয় নিয়ে তারা ১০০ শতাংশ আশাবাদী বলেও জানান। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তার আগেই কংগ্রেস শিবিরে বড় ভাঙন দেখতে পাওয়া গেল হাসনাবাদে।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, তৃণমূলে এই যোগদান হিঙ্গলগঞ্জে তাঁদের শক্তি বৃদ্ধি করল। ভবিষ্যতে আরও যোগদান হবে। হিঙ্গলগঞ্জের মানুষ ঠিক করে ফেলেছে তাঁরা কাকে ভোট দেবেন। ভূমিপুত্রকে নাকি বহিরাগতদের ভোট দেবে, তা ঠিক করে নিয়েছে। তৃণমূল শুধু জেতার জন্য লড়ছে না, মানুষের জন্য জয়ের ব্যবধানও বাড়াতে চাইছে। ৪ মে সেটাই দেখতে পাওয়া যাবে।   

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের