চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সশস্ত্র রক্ষী নিয়ে বহরমপুরে দাপিয়ে বেড়াচ্ছেন অধীর! অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। আর সেই ভোটের কারণেই রাজ্যে শীতের আবহেও চড়ছে পারদ। রাজ্য রাজনীতির উত্তাপে পারদ চড়ছে। এর মাঝেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। অভিযোগ, বহরমপুর পুরসভা দখলের জন্য তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাস্তায় সশস্ত্র রক্ষী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার সাতটি পুরসভায় নির্বাচন। আর তাকে কেন্দ্র করেই উত্তাপ বাড়ছে মুর্শিদাবাদে।

তৃণমূলের তরফে অভিযোগ, বহরমপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দুষ্কৃতীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অধীর। তৃণমূল কর্মীদের ধমক দিয়ে বেড়াচ্ছেন। কর্মীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বহরমপুর টাউন তৃণমূল সভাপতি এবং তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়। কংগ্রেসের এই সমস্ত কার্যকলাপের পর মানুষকে ভেবেচিন্তে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়াও ২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের আইটি সেলের সভাপতি মৃন্ময় ভৌমিকের মোটরবাইক ভেঙে দিয়ে বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে।

এছাড়াও বহরমপুর পুরসভায় তৃণমূল প্রার্থীদের ফ্লেক্স ছেঁড়া ও ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। যদিও কংগ্রেস নেতা সেই সমস্ত দাবি নস্যাৎ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ