আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্যমৃত্যু! আলমারি থেকে উদ্ধার কিশোরীর দেহ

২০২৪ সালে ঘটে যাওয়া কলকাতা আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎস ককে ধর্ষণ-খুনের দায়ে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের বড় দিদির মেয়ে। তার দেহ ঘরের ভিতরের আলমারি থেকে উদ্ধার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! আলমারির মধ্যে থেকে উদ্ধার ১১ বছরের কিশোরীর ঝুলন্ত দেহ। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ? আলোর উৎসবের মধ্যে অন্ধকারের হাতছানি আলিপুর থানার অন্তর্গত বিদ্যাসাগর কলোনিতে। এক কিশোরীর রহস্যমৃত্যু ঘিরে উঠল হাজার প্রশ্ন। এই নাবালিকা কে জানেন? ২০২৪ সালে ঘটে যাওয়া কলকাতা আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎস ককে ধর্ষণ-খুনের দায়ে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের বড় দিদির মেয়ে। তার দেহ ঘরের ভিতরের আলমারি থেকে উদ্ধার হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে অচৈতন্য অবস্থায় সঞ্জয়ের ভাগ্নিকে উদ্ধার করে তাঁর পরিবার। আলমারি খুলতেই দেখা যায়, গলায় ফাঁস দিয়ে ঝুলছে কিশোরী। তখনও প্রাণটা আছে তাঁর।

এরপর অচৈতন্য অবস্থায় কিশোরীকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলে তাঁর। কিন্তু দিন পেরতেই তাঁকে মৃত ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। কিন্তু কিশোরী গলায় ফাঁস দিয়েছে নাকি তাঁকে খুন করা হয়েছে, তা জানা যায়নি। এ প্রসঙ্গে মৃতের ঠাকুমা বলেছেন, ‘ওঁরা আলাদা থাকতো। আমাকে তো বাড়িতে ঢুকতে দেয়না। তাই নাতনির ব্যাপারে কিছু জানতে পারতাম না। মাত্র একমাস আগেই সে ১১ বছরে পদার্পণ করল। সে কীভাবে গলায় দড়ি দিতে পারে? আমার ছেলের প্রথম স্ত্রী তথা ওর মাও আত্মহত্যা কর মারা গিয়েছে। তারপর আমার ছেলে ওর শ্যালিকাকে বিয়ে করে। আমি আর কিছুই জানি না। আমাকে ওরা বাড়িতে ঢুকতে দিত না। মেয়েটা আমার কাছে আসতে চাইত। কিন্তু ওর বাবা-মা আমার থেকে দূরেই রাখত ওকে।’

উল্লেখ্য, ওই কিশোরী আরজিকরের ঘটনায় সাজাপ্রাপ্ত অপরাধী সঞ্জয় রায়ের ভাগ্নি অর্থাৎ তার বড় দিদির মেয়ে। মায়ের মৃত্যুর পর থেকেই তাঁর দেখাশোনা করতেন সঞ্জয়ের ছোট দিদি তথা নিহতের মাসি। এরপর শ্যালিকাকেই বিয়ে করেন কিশোরীর বাবা। তারপরই বদলে যায় ছবি। তবে কিশোরীর মৃত্যুর কারণ কী? তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়েটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট আসার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারালেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে