নদী থেকে ৫ বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

Share:

নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার ও নদিয়া: নদী থেকে পাঁচ বছরের শিশুকন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার(Alipurduar District) বক্স ব্যাঘ্র প্রকল্প জঙ্গল সংলগ্ন কালকূট বনবস্তি এলাকার। শনিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা অভিরাজ সাংমার পাঁচ বছরের শিশুকন্যা অঞ্জলি সাংমা। দুপুর থেকে পরিবারের সদস্যরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরও শিশুকন্যার কোন সন্ধান মিলেনি। রবিবার সাত সকালে এলাকার নদীতে শিশু কন্যার দেহ ভেসে আসতে দেখে এলাকার বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে শিশু কন্যার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে। ‌ঘটনার তদন্ত শুরু করেছে কালচিনি পুলিশ। এই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

কি করে ওই শিশু কন্যা নদীতে পড়ে গেল তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বয়ান রেকর্ড করছে পুলিশ। অন্যদিকে, নদিয়ায় নেশায় আসক্ত হওয়াতে চলে গেল একটি প্রাণ, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির।প্রতিদিন মদ্যপান করে বাড়িতে অশান্তি করত। শনিবার রাতে একই অশান্তি চরমে ওঠায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। জানা যায় ,মৃত ব্যক্তির নাম মনু অধিকারী । বয়স ৫২ বছর। বাড়ি নদিয়ার ফুলিয়ার(Fulia) বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতে। ওই ব্যক্তির স্ত্রী সহ দুই পুত্র সন্তান রয়েছে। কিন্তু প্রতিদিনই মদ্যপান করে বাড়িতে এসে অশান্তি করত।

পরিবারের দাবি, শনিবার রাতে ৯টা নাগাদ হঠাৎ ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। কিছু সময় বাদে পরিবারের লোকজন দরজা খুলতেই দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। রবিবার মৃত দেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট(Ranaghat) পুলিশমর্গে পাঠানো হয়। অন্যদিকে আত্মহত্যার ঘটনায় পিতা হারা হলো যেমন দুই সন্তান, তেমনি কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়