আলিপুরদুয়ারের অনুকুল ঠাকুরের উৎসব থেকে ছিনতাই চক্রের ১৪ জন মহিলা সহ ধৃত ১৮

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: দামি গাড়িতে চেপে নামি হোটেলে ভাড়া থেকে ছিনতাই চক্র চালাতেন এরা। এইরকম একটি বড় ছিনতাই চক্রকে ধরতে সক্ষম হল আলিপুরদুয়ার জেলার পুলিশ। এরা মূলত রাজ্যের যেখানে কোন বড় জনসমাগম মেলা বা ধর্মীয় অনুষ্ঠান হতো সেখানে পৌঁছে যেতেন। এরপর তাদের সদস্যরা ভিড়ের মধ্যে ছড়িয়ে পড়ে সোনার অলংকার নগদ টাকা এইসব হাতিয়ে নিতেন। আলিপুরদুয়ার জেলার পুলিশ রবিবার অনুকুল ঠাকুরের (Anukul Thakur)যে উৎসব ছিল সেখানকার প্যারেড গ্রাউন্ডে সেখান থেকে মোট ১৪ জন মহিলা এবং চারজন পুরুষ দুষ্কৃতিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের বাড়ি হুগলি জেলার চন্দননগর কমিশনারেটের অন্তর্গত ব্যান্ডেলে(Bandel)। এর কাছ থেকে দুটি সোনার হার এবং এক লক্ষ টাকা নগদ উদ্ধার করে পুলিশ।

ধৃতরা দামি গাড়িতে করে আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে রবিবার অনুকুল ঠাকুরের যে ভক্তসমাগমের উৎসব ছিল সেখানে পৌঁছে গিয়েছিলেন। এরপর অনুকূল ঠাকুরের ভক্ত সেজে তারা ভেতরে অর্থাৎ ওই ভিড়ের মধ্যে প্রবেশ করে সতর্কতার সঙ্গে হাতিয়ে নিয়েছিলেন একাধিক সোনার হার ও নগদ টাকা। ভিড়ের মাঝে ধার্মিক অনুষ্ঠান গুলিতে বা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে তারা প্রবেশ করে মহিলাদের ঘাড় থেকে হাত সাপাইয়ের মাধ্যমে ছিনিয়ে নিতেন সোনার হার। পুরুষদের অথবা মহিলাদের ব্যাগ থেকে হাতিয়ে নিতেন নগদ টাকা। বীরের মাঝে ধর্মীয় সংকীর্তনে মশগুল থাকার সময় মহিলাদের গলা থেকে হার নিমিষে গায়েব করে দিতেন তারা। এরপর হাত ঘুরিয়ে সেই হাতিয়ে নেওয়া সোনার হার অথবা নগদ টাকা পৌঁছে যেত অন্যের কাছে। সন্দেহ হলেও পেছনের ব্যক্তিটিকের ধরলেও তার কাছ থেকে তল্লাশি চালিয়ে কোন কিছুই উদ্ধার হতো না।

রবিবারও এই ভাবেই তারা তাদের নিখুঁত অপারেশন চালাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। একে একে চৌদ্দ জন মহিলা এবং চারজন পুরুষ ছিনতাই বাজ ধরা পড়ে আলিপুরদুয়ার জেলার পুলিশের জালে। তাদের সঙ্গে আনা দামি গাড়িও পুলিশ আটক করেছে। জানা গেছে আলিপুরদুয়ার জেলায় তারাই প্রথম অপারেশন করতে এলেও দেশের বিভিন্ন প্রান্তে তারা বিগত কয়েক বছর ধরে এই নিকট হাতের কেরামতি চালিয়ে যাচ্ছিল। এদের সদস্যরা কেউ কলকাতার লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। ধৃতদের প্রত্যেকের বাড়ি হুগলি জেলার ব্যান্ডেলে। সোমবার ধৃত এই চকলেট সকল সদস্যকে আদালতে পেশ করে আলিপুরদুয়ার জেলা পুলিশ। তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০