দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে খুলছে সমস্ত মদের দোকান, কতদিন পর্যন্ত খোলা থাকবে?

নিজস্ব প্রতিনিধি: সুরাপ্রেমীদের জন্য সুখবর! ভোট উপলক্ষ্যে বন্ধ রাখা হয়েছিল রাজ্যের সমস্ত মদের দোকান। তবে প্রথম দফার ভোট মিটতেই আজ, শুক্রবার বেলা ১১টা থেকে ফের খুলছে সমস্ত মদের দোকান। তবে এই স্বস্তি সাময়িক। দ্বিতীয় দফার ভোটের জন্য ফের ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে বন্ধ হয়ে যাবে সব মদের দোকান এবং বার।

প্রথম দফায় ১৬টি জেলায় ভোট হলেও পুরো রাজ্যেই এই নির্দেশিকা জারি হওয়ায় শোরগোল পড়ে যায়। তবে এই নিয়ে প্রশ্ন করা হলে বিস্ময়ের সুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছিলেন, ‘আমি তো অবাক হয়ে যাচ্ছি। কেন কলকাতায় মদের দোকান বন্ধ করা হলো, আবগারি কমিশনের কাছে জানতে চাইব।’

মঙ্গলবার (২১ এপ্রিল) কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়,  ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না।  বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানায়, সন্ধ্যা ৬টার পর থেকে রাস্তায় বাইক নিয়ে বেরোনো যাবে না। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। বাইক মিছিল তো করাই যাবে না, সেই সঙ্গে খুব জরুরি দরকার ছাড়া বাইক নিয়ে বেরনো যাবে না বলে উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশিকায়।

পাশাপাশি, ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় কমিশন। এবার প্রথম দফা ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

লাভপুরের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে গ্রেফতার ৪

আশঙ্কাই সত্যি! ভোট দিতে পারলেন না আদ্রার ‘ইরানি বস্তির’ আজিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ