রাজ্যের সমস্ত পুরসভার সমস্যা সমাধানে পোর্টাল

সমাধান করবে পুরসভা। সেই তথ্যও ছবি সমেত পাঠানো হবে অভিযোগকারীর মোবাইলে। মাত্র ১-২ মাসেই চালু হতে চলেছে অভিনব এই পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন মহানগরের বাসিন্দা হওয়ার সুবাদে পুরসভা সংক্রান্ত সমস্যার অভিযোগ নির্দিষ্ট পোর্টালে শুধু জানাতে পারতেন কলকাতাবাসীরাই। এবার রাজ্যের সমস্ত পুরসভার বাসিন্দারাই জানাতে পারবেন অভিযোগ। কলকাতার ধাঁচে ১২৫ টি পুরসভার জন্য তৈরি হচ্ছে নির্দিষ্ট পোর্টাল। অভিযোগ জানাতে আর ছুটতে হবে না কাউন্সিলর, পুরপিতা বা পুরসভায়। তা সমাধান করবে পুরসভা (Municipality)। সেই তথ্যও ছবি সমেত পাঠানো হবে অভিযোগকারীর মোবাইলে।

জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। তারপর সেই তথ্য ছবি সহ সংশ্লিষ্ট পুরসভাকে পাঠাতে হবে অভিযোগকারীর মোবাইলে।  আরও জানা গিয়েছে, মাত্র ১-২ মাসেই চালু হতে চলেছে অভিনব এই পরিষেবা। রাস্তা, আলো, নিকাশি ব্যবস্থা, আবর্জনা, জল সহ পুরসভা সংক্রান্ত সবকিছু বিষয় নিয়েই ছবি দিয়ে অভিযোগ জানাতে হবে। জানাতে হবে ঠিক কোন জায়গায় সমস্যা। এও জানা গিয়েছে, সমস্যার স্থানের সেই ছবি তুলে সরাসরি পোর্টালে আপলোড করলেই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহ এলাকার সমস্ত তথ্য ফুটে উঠবে। ফলে পুরসভার পক্ষে জায়গা চিহ্নিত করা সহজ হবে। সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণত ১-২ দিন থেকে ১ সপ্তাহেই সমস্যার সমাধান করা হবে। রাস্তা বা বড় সমস্যা কতদিনের মধ্যে সমাধান হবে, তা জানানো হবে অভিযোগকারীর মোবাইলে মেসেজ করে।   

পোর্টালের বা পরিষেবার নাম কী হবে, তা জানা যাবে আরও কিছুদিন পর। মুখ্যমন্ত্রী (CM) নিজেই নামকরণ করবেন বলে সূত্রের খবর। তবে আপাতত এই ধরণের পরিষেবাকে ‘পাবলিক গ্রিভান্স রিড্রেসাল মডিউল’ বলা হচ্ছে। ওয়েবসাইটে সমস্ত পুরসভার লিঙ্ক দেওয়া থাকবে। উল্লেখ্য, কিছুদিন আগেই পাড়ার সমস্যা সমাধানের কথা ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শোনা গিয়েছিল দিদিকে বলো ধরণের আরও একটি প্রকল্প আসছে। এবার নতুন এই সাইট।

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ